National

ভুয়ো খবর রুখতে এবার কড়া সুপ্রিম কোর্ট

0
(0)

খবর লাইভ : ভুয়ো খবর রুখতে এবার কড়া মনোভাব দেখাল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ট্যুইটার ও কেন্দ্রকেও নোটিশ ধরাল শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্টই জানিয়ে দিয়েছে, বিভিন্ন হিংসা ও দাঙ্গার শিকড় লুকিয়ে থাকে ভুয়ো খবরের মধ্যে। যার অন্যতম চলতি বছরে দিল্লি উত্তপ্ত হওয়ার ঘটনা। সাম্প্রদায়িকতা উস্কে অশান্তি ছড়ানো হয়েছিল। বর্তমানে ভারতে সাড়ে তিন কোটি ট্যুইটার ও ৩৫ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এঁদের মধ্যে প্রায় ১০ শতাংশ ট্যুইটার অ্যাকাউন্টই ভুয়ো খবর ছড়ায়।’ এদিন শীর্ষ আদালত আদেশ দিয়েছে, যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কোনওভাবে যাতে গুজব না ছড়ায় সেজন্য কেন্দ্রকে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। ভুয়ো খবর রুখতে কেন্দ্রকে আরও তৎপরতা দেখাতে হবে বলেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, কৃষি আন্দোলন নিয়ে বিভিন্ন মাইক্রোব্লগিং সাইটে নানা ধরনের খবর ছড়ানোর অভিযোগ উঠেছে। এই সব খবরের মধ্যে অনেক ভুয়ো বলেও অভিযোগ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *