State

স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার প্যাকেজ দর বাড়াল রাজ্য সরকার

0
(0)

খবর লাইভ : স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার প্যাকেজ রেট বাড়াল রাজ্য সরকার। সাধারণ মানুষ যাতে আরও উন্নততর পরিষেবা পেতে পারে, সেকথা চিন্তা করেই এই প্যাকেজ রেট বাড়ানো হয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ৩৩টি চিকিৎসা পরিষেবার প্যাকেজ ১৫ থেকে ২০ শতাংশ হারে বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। বৈঠকের পর মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, হাসপাতাল-নার্সিংহোমের পরিচালকদের সঙ্গে পরামর্শ করে স্বাস্থ্যসাথীর বিভিন্ন প্যাকেজ রেট সংশোধন করা হবে। তাদের প্রতি আর্জি ছিল, স্বাস্থ্যসাথীর পরিষেবা দিন। রোগী ফেরাবেন না। কর্তৃপক্ষের দাবি ছিল, চিকিৎসা দর যেন বাণিজ্য সম্মত হয়। উভয় পক্ষের মধ্যে আলোচনার পরে কিছু প্যাকেজ রেট বাড়ানো গিয়েছে। ডিসচার্জ ও অ্যাপ্রুভালের পদ্ধতি দ্রুততর করবে সরকার।’
ইতিমধ্যে ১৫৩৭ টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে এই প্রকল্পের সুবিধা মিলছে। দৈনিক গড়ে ৩৭০০ মানুষ স্বাস্থ্য সাথীর পরিষেবা পাচ্ছেন। তারজন্য সরকারের খরচ হচ্ছে ৭ কোটি টাকা। ২ কোটির বেশি পরিবার স্বাস্থ্য সাথীর আওতায় এসেছে। সরকার প্যাকেজ রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ২০০ কোটি টাকা খরচ বাড়বে রাজ্য সরকারের। এই প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, ‘রাজ্যের কোষাগার থেকে আড়াই থেকে বার্ষিক তিন হাজার কোটি টাকা খরচ হবে। বেশি সংখ্যক মানুষের কাছে এই প্রকল্প পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *