Bengal and District District Special News

দেবের ছবিতে এনামুল হকের টাকা ! দাবি সিবিআই সূত্রে

0
(0)

খবর লাইভ: গোরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের টাকা ছবির ব্যবসায় খাটিয়েছেন অভিনেতা সাংসদ দেব। এমনই দাবি করা হয়েছে CBI সূত্রে। যদিও CBI-এর জেরায় দেব দাবি করেছেন, এনামুল নামে কাউকে তিনি চেনেন না। তিনি এনামুলের কাছে থেকে টাকা বা উপহার কিছু নেননি।

এরপরেই দেব অভিনীত সিনেমার সহ প্রযোজক পিন্টু মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নিজাম প্যালেসে তাঁকে তলব করা হয়েছে। জানা গেছে, পিন্টু মণ্ডল এনামুলের কাছ থেকে টাকা নিয়ে দেবের ছবিতে লাগিয়েছিলেন। সিবিআইয়ের কাছে এই খবর থাকার পরেই পিন্টু মণ্ডলকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে।

১৫ ফ্রেব্রুয়ারি গোরুপাচার কাণ্ডে জেরার জন্য নিজাম প্যালেসে দেবকে তলব করেছিল CBI। সেখানে বেশ কয়েক ঘণ্টা ধরে জেরা করা হয় ঘাটালের সাংসদকে। পরে সংবাদ মাধ্যমকে দেব জানান, সিবিআই তাঁকে এনামুল হককে চেনেন কিনা জিজ্ঞাসা করেছিল। দেব সিবিআইকে জানিয়েছেন, এনামুল নামে কাউকে তিনি চেনেন না। তবে এর থেকে বেশি কিছু সংবাদ মাধ্যমের কাছে বলতে চাননি দেব। 

সিবিআইয়ের ধারনা, পিন্টু মণ্ডলকে জেরা করলেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত ঘটনা। এনামুলের টাকা টলিউডে খেটেছিল কিনা বা তার বিনিময়ে এনামুল কোনও সুবিধা পেয়েছিল কিনা তারই তদন্ত করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *