National Special News Special Reports

সিপিএমের মুখপত্রে বাদ মমতা, তৃণমূলের মুখপত্রে নেই ইয়েচুরি! জোটের সফলতা নিয়ে সংশয়

0
(0)

খবর লাইভ : পটনায় বিরোধী জোটের বৈঠকের পর দিন প্রকাশিত তৃণমূল এবং সিপিএমের দৈনিক মুখপত্রের প্রথম পাতায় জোটসঙ্গীদের ছবির ভিন্নতা দেখা গিয়েছিল। সোমবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকের পরেও সে ছবি বদলাল না৷
মঙ্গলবার তৃণমূলের মুখপত্রের প্রথম পাতার ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের বঙ্গীয় দৈনিক মুখপত্রে রয়েছে তিন জনের ছবি। সনিয়া, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তৃণমূলের মুখপত্রে যেমন সীতারাম জায়গা পাননি, তেমনই সিপিএমের প্রভাতী দৈনিকে ঠাঁই হয়নি মমতার। যে সূত্রে এই আলোচনা শুরু হয়েছে যে আদৌ এই জোট কতদূর সফল হবে।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলছেন, ‘‘সিপিএমের মুখপত্রে মমতার ছবি ছাপতে হবে, তা কোথায় ঠিক হল? তৃণমূল আগে বিজেপির সঙ্গে ঘর করেছিল।তাই বিজেপি বিরোধী পরিসরে ওদের অবস্থান স্পষ্ট করতে হবে। আমাদের সেই দায় নেই। আর এ রাজ্যে আমাদের লড়াই তৃণমূল-বিজেপি উভয়েরই বিরুদ্ধে।’’ তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের কথায়, ‘‘দলীয় মুখপত্রে কী ফ্রেম ছাপা হবে, সেটা আমি ঠিক করি না। এসব ক্ষেত্রে দলগুলির নিজস্ব অবস্থান থাকে। তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *