National

৭৫ বা তার চেয়ে বেশি বয়সীদের আয়কর রিটার্ন নয়, ঘোষণা নির্মলার

0
(0)

খবর লাইভ : ৭৫ বছর বা তার থেকে বেশি বয়সীদের আয়কর রিটার্ন জমা দিতে হবে না। সোমবার লোকসভায় প্রস্তাবিত বাজেট পেশ করতে গিয়ে এই কথাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি কর কাঠামো অপরিবর্তিত রাখার কথাও ঘোষণা করেছেন তিনি। গত বছর যে আয়কর কাঠামো ছিল তাই বহাল থাকছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, এবারের প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর কমানো হয়েছে। ক্ষুদ্র করদাতাদের ওপর থেকে করের বোঝা কমানো হয়েছে। ফেসলেস কর প্রশাসনের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের প্রস্তাব দেওয়া হবে।
পাশাপাশি অসংগঠিত পরিযায়ী শ্রমিক, নির্মাণ শ্রমিকদের জন্য পোর্টাল তৈরি করা হচ্ছে বলেও জানান নির্মলা। তাঁদের ন্যূনতম বেতন নিশ্চিত করা হবে। পর্যাপ্ত নিরাপত্তা সহ রাতেও মহিলারা যাতে কাজ করতে পারেন, তা সুনিশ্চিত করার কথাও বাজেটে বলা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *