খবর লাইভ : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটকে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাজেট আত্মনির্ভর ভারত গঠনের। প্রচুর সুযোগ সুবিধা রয়েছে এই বাজেটে। ২০২১ সালের বাজেট প্রবৃদ্ধি জাগিয়ে তুলবে। ভারতের স্বনির্ভরতা বাড়িয়ে তুলবে।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘এই বাজেট সর্বাত্মক উন্নয়নের কথা বলে। এটি অত্যন্ত সক্রিয় বাজেট।’ এদিন কৃষকদের প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাজেট কৃষকদের আয় বাড়ানোর দিকে আলোকপাত করেছে। কৃষকরা খুব তাড়াতাড়ি ঋণ পেতে পারবেন।’ উল্লেখ্য, এদিন বাজেট পেশ করতে গিয়ে কৃষিমন্ত্রী প্রস্তাব রাখেন, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেড়গুণ বাড়িয়ে দেওয়া হবে। সরকারি প্রোকিওরমেন্ট আগের মতোই চলবে।
Related Articles
বাতিল CBSE দ্বাদশ, ISC পরীক্ষা
0 (0) খবর লাইভ : CBSE ও ISC কাউন্সিল দশম শ্রেণীর পরীক্ষা আগেই বাতিল করেছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার বাতিল হয়ে গেল ওই দুই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সেই সঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষা বাতিলে কোনও পড়ুয়া অসন্তুষ্ট হলে ভবিষ্যতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, তারা পরীক্ষায় বসতে পারবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে […]
ভোটের ফল বেরোতেই রণক্ষেত্র আগরতলা, আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি
0 (0) খবর লাইভ : ভোটের ফল বেরোতেই অশান্তি ত্রিপুরায়। আগরতলায় কংগ্রেসের অফিসে হামলার অভিযোগ উঠল শাসক দল বিজেপির বিরুদ্ধে। রক্তাক্ত হলেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিংহ। আগরতলা আসনে থেকে জিতেছেন বিজেপি ছাড়া আসা কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। ফল ঘোষণার পর তাঁকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু অব্যবহিত পরেই অশান্তি ছড়ায়। আগরতলায় কংগ্রেস প্রার্থী’র […]
ম্যাসাজ তো ছোট বিষয়, প্রভাবশালীরা যৌন চাহিদা মেটানোর সুযোগও পান তিহার জেলে!
0 (0) খবর লাইভ : দিন কয়েক আগে গ্রেফতার হওয়া আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জেলের ভেতরে ম্যাসাজের ছবি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল রাজনীতির অন্দরে। ভাইরাল হয়েছিল তিহার জেলের সেই ভিডিয়ো ফুটেজ। কিন্তু প্রকৃতপক্ষে এই ম্যাসাজ কিছুই নয়। এর চেয়ে অনেক বেশি অনিয়ম হয় তিহার জেলের অন্দরে। কিরকম অনিয়ম? তা জানালেন খোদ তিহার জেলের প্রাক্তন আধিকারিক […]



