International Special News Special Reports

ভারতীয় ছয় কোম্পানি এখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নজরে, জারি নিষেধাজ্ঞা

0
(0)

খবর লাইভ : ভারতীয় ছয় কোম্পানি এখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নজরে। তাদের উপরে জারি করা হল নিষেধাজ্ঞা। তাদের কী দোষ? তারা ইরানের কাছ থেকে পেট্রোলিয়াম পণ্য কিনেছে। আমেরিকার নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় ভারতের উপরে রাগ।

সম্প্রতি সংঘাত বেধেছিল ইরান-ইজরায়েলের। আমেরিকার দাবি, ইরান জ্বালানি বিক্রি করে সেই অর্থ মধ্য প্রাচ্যের সংঘাতে উসকানি দিতে এবং সন্ত্রাসবাদে মদত দিতে খরচ করে। সংঘাতের সময়ই ইরানের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। আর তাদের কাছ থেকে তেল কেনার জন্যই ভারতের ছয় কোম্পানি রোষানলে পড়ল আমেরিকার।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়েছে, ইরান মধ্য প্রাচ্যে অস্থিরতা তৈরি করায় ইন্ধন দিচ্ছে। আমেরিকা তাদের এই রাজস্বের গতিকে নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করছে। ঘোষণা করা হয় যে ২০টি সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য। এর মধ্যে ছয়টি সংস্থা ভারতের।

জানা গিয়েছে, ভারতের অ্যালকেমিস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রামনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেডের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।

এর মধ্যে অ্যালকেমিস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের উপরে সবথেকে বড় নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। অভিযোগ, ভারতীয় এই সংস্থাটি ইরানের একাধিক কোম্পানির কাছ থেকে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ৮৪ মিলিয়ন ডলারের পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছিল। গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড ৫১ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল ইরানের থেকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *