Special News Special Reports

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ আবারও বেলাগাম, কিন্তু কেন জানেন?

0
(0)

খবর লাইভ : বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ আবারও বেলাগাম। বুধবার বাঁকুড়ায় ‘ভয় মুক্ত বাংলা ও হিংসা মুক্ত রাজনীতি’র দাবিতে পদযাত্রা করেন দিলীপ। তার পর শহরের মাচানতলায় আকাশ মুক্তমঞ্চে ভাষণ দিতে গিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধোনা করে কর্মীদের জন্য অদ্ভুত নিদান দিলেন তিনি। তাঁর দাবি, পেট্রলের দাম বাড়লে তেমন কিছু সমস্যা হয় না। কারণ, মানুষ তো পেট্রল খায় না। কিন্তু মানুষ যে আলু খায় তার দাম এখন আকাশছোঁয়া। তাই তৃণমূল নেতাদের ‘পিছনে পেট্রল’ দিয়ে ‘মজা’ দেখতে বললেন ওই বিজেপি নেতা।

আরও পড়ুন – আপাতত স্থগিত ঘোষণা করা হল রাষ্ট্রদ্রোহ আইন

দিলীপের কথায়, ‘‘আগে আলুর দাম ছিল কিলো প্রতি ১৫ থেকে ২০ টাকা। এখন সেই আলুর দাম এসে দাঁড়িয়েছে, কিলো প্রতি ৩৫ টাকা থেকে ৪০ টাকা। আলু তো আর রাশিয়া বা ইউক্রেন থেকে আসে না!’’ তাঁর কটাক্ষ, ‘‘আলুর দাম যেখানে একশো শতাংশ বেড়েছে, সেখানে ৯০ টাকার পেট্রল মাত্র ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে হয়েছে ১১৫ টাকা।’’ এর পর দিলীপের যুক্তি, ‘‘পেট্রল তো কেউ খায়না। আলু সবাই খায়। আমরা ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রল দিয়ে দিতাম। এখন তৃণমূলের নেতাদের ধরে তাঁদের পিছনে একটু পেট্রল দিয়ে দিন। কেমন দৌড় দেবে দেখুন। তার পর তাদের জিজ্ঞাসা করুন, ‘কেমন মজা?’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *