International Special News Special Reports

ট্রাম্প-ইইউ বাণিজ্যচুক্তি সম্পন্ন, ১৫ শতাংশ শুল্কে রফাসূত্র

0
(0)

খবর লাইভ : ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে সম্মত হল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে বৈঠকের পর এই চুক্তি সম্পাদিত হয়েছে। এর ফলে আগের ঘোষণা অনুযায়ী ইউরোপীয় পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে আমেরিকা। পরিবর্তে ১৫ শতাংশ শুল্কে একমত হয়েছে দুই পক্ষ।

ট্রাম্প প্রশাসনের পূর্ব ঘোষণায় বলা হয়েছিল, ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যের উপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। এমন সিদ্ধান্ত ইউরোপীয় অর্থনীতির উপর প্রবল চাপ সৃষ্টি করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে একটি আপোষমূলক সমাধানে পৌঁছায় দুই পক্ষ।

নতুন চুক্তির মূল বিষয়গুলি

ইউরোপীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ শুল্ক নেবে।

স্টিল ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বিদ্যমান ৫০ শতাংশ শুল্ক বহাল থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের পণ্য আমদানি এখন গড়ে ১০ শতাংশ শুল্কের আওতায় রয়েছে, গাড়ির ক্ষেত্রে তা ২৫ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা আমেরিকার কাছ থেকে ৭৫ হাজার কোটি ডলারের বৈদ্যুতিক পণ্য আমদানি করবে।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, এই চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার রফতানি পণ্যের উপর কোনও নতুন শুল্ক আরোপ করবে না। যদিও এই দাবির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির মেয়াদে এটি হতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সাফল্য। প্রেসিডেন্ট নিজেই বলেছেন, এই চুক্তি দুই পক্ষের জন্যই অত্যন্ত লাভজনক হবে। আমি নিশ্চিত, ইউরোপীয় দেশগুলোও এতে সন্তুষ্ট।

এই সমঝোতা দুই অর্থনৈতিক শক্তির মধ্যে সম্পর্ক মজবুত করার পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতার বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *