International Special News Special Reports

আদানিকে বরাত দিতে চাপ দিয়েছিলেন মোদি!‌ দাবি তোলা অফিসারের ইস্তফা

0
(0)

খবর লাইভ  :  আদানি গোষ্ঠীকে বিদ্যুৎ প্রকল্পের বরাত দেওয়ার জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষেকে চাপ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!‌ এই দাবি করেছিলেন শ্রীলঙ্কারই এক অফিসার।

সংসদীয় প্যানেলের জেরার মুখে পড়ে বলেছিলেন শুক্রবার। রবিবার সেই দাবি থেকে সরে আসেন। এবার ইস্তফাই দিলেন এমএমসি ফার্দিনান্দো। শ্রীলঙ্কার সেলন ইলেক্ট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান তিনি। এই বিদ্যুৎ প্রকল্প রয়েছে শ্রীলঙ্কার নর্দার্ন মান্নার জেলায়। শুক্রবার এই নিয়ে সংসদীয় প্যানেলের জেরার মুখে পড়েন শ্রীলঙ্কার সেলন ইলেক্ট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান এমএমসি ফার্দিনান্দো। তখন তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মোদি বারবার রাজাপক্ষেকে চাপ দিয়েছেন, যাতে প্রকল্পের বরাত আদানিকে দেওয়া হয়।

খোদ রাজাপক্ষে তাঁকে কথা প্রসঙ্গে বলেছিলেন এসব। আর তিনিই বলেছিলেন প্রকল্পের বরাত যাতে আদানি গোষ্ঠীকে দিয়ে দেওয়া হয়। সেই কথা মতোই কাজ করেছেন তিনি। রাজাপক্ষে একটি বৈঠক ডেকেছিলেন। তখনই ফার্দিনান্দোকে এসব বলেন। পরে ফার্দিনান্দো সব দাবি অস্বীকার করেন। বলেন, ‘‌আবেগের বশে’‌ এসব বলেছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *