games Special News Special Reports

মেজর লিগ সকারের মাঝেই নির্বাসিত লিয়োনেল মেসি ও জর্দি আলবা

0
(0)

খবর লাইভ : এক ম্যাচের জন্য নির্বাসিত লিয়োনেল মেসি ও জর্দি আলবা। মেজর লিগ সকারের মাঝেই নির্বাসিত করা হয়েছে ইন্টার মায়ামির দুই তারকা ফুটবলারকে। আসলে অলস্টার ম্যাচে না খেলায় শাস্তি পেতে হয়েছে তাঁদের।

মেসি ও আলবাকে এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। যার নিট ফল, শনিবার সিনসিনাটির বিরুদ্ধে খেলতে পারবেন না তাঁরা। মেজর লিগ সকারের নিয়মে অনুযায়ী, অলস্টার ম্যাচে নির্বাচিত ফুটবলারদের অনুপস্থিতর জন্য উপযুক্ত কারণ দেখাতে হবে। ঘটনার সূত্রপাত বুধবার। এদিন অলস্টার ম্যাচে খেলেননি মেসি ও আলবা দুজনেই। তার জন্য কোনও উপযুক্ত কারণও দেখাননি তাঁরা। কিন্তু মেজর লিগের নিয়ম অনুযায়ী, সব ফুটবলারের জন্য একই নিয়ম। সে তিনি যতই নামি ফুটবলার হোন না কেন। তাই দু’জনকে নির্বাসিত করা হয়েছে।

অলস্টার ম্যাচে মেজর লিগ সকারের নির্বাচিত ফুটবলারদের বিরুদ্ধে মেক্সিকোর লিগের নির্বাচিত ফুটবলারেরা খেলেছেন। আমেরিকার লিগের নিয়ম, সেই ম্যাচে খেলতেই হবে। কিন্তু মেসিরা তা মানেননি। তার পরেও মেসির শাস্তি মানতে পারছেন না তাঁর সমর্থকেরা। তাঁদের মতে, লিগের বাকি ফুটবলার ও মেসি এক নন। তাঁর জন্য কি নিয়ম কিছুটা হলেও শিথিল করা যেত না

মেজর লিগ সকার (এমএলএস)-এর অলস্টার ম্যাচে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রের লিগের নির্বাচিত তারকারা ও মেক্সিকোর লিগের সেরা ফুটবলাররা। নিয়ম অনুযায়ী, এই ম্যাচে নির্বাচিত সকল খেলোয়াড়দের উপস্থিতি বাধ্যতামূলক। তবে সেই নিয়ম উপেক্ষা করেই অলস্টার দলে থেকেও মাঠে নামেননি লিওনেল মেসি ও তাঁর সতীর্থ জর্দি আলবা।

নিয়মভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন এই দুই তারকা। তবে বিষয়টি সহজভাবে নিতে পারছেন না মেসির ভক্তরা। তাঁদের প্রশ্ন, মেসি কি সাধারণ কোনও খেলোয়াড়? একজন বিশ্বচ্যাম্পিয়ন ও ফুটবল কিংবদন্তির জন্য কি নিয়মে কিছুটা ছাড় দেওয়া যেত না?

মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার জানিয়েছেন, মেসিকে শাস্তি দিতে তাঁদের কষ্ট হয়েছে। কিন্তু নিয়ম তো মানতেই হবে। তিনি বলেন, আমরা জানি, মেসি এই লিগ ও ফুটবলকে কত ভালবাসে। ও এই লিগের জন্য যা করেছে তা কেউ করেনি। আমরা জানি, মায়ামির হয়ে ওকে টানা ম্যাচ খেলতে হচ্ছে। মেসির বয়স হয়েছে। কিন্তু আমাদের এই নিয়ম দীর্ঘ দিনের। তাই তা মানতেই হয়েছে। 

গার্বার একই সঙ্গে এই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, যে নিয়ম আছে, সেটাও মাথায় রাখতে হবে। আমাদের সেটা মানতেও হবে। মেসিকে আমরা এখানে দেখতে চেয়েছিলাম, যেসব খেলোয়াড় সুযোগ পেয়েছেন, তাঁদের সবাইকেই প্রত্যাশা করা হয়েছিল।

গত ৩৫ দিনে নয়টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এর মধ্যে রয়েছে চারটি ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচও। বয়স ৩৮ ছুঁলেও গোলের ধার কমেনি আর্জেন্টাইন মহাতারকার। শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই করেছেন জোড়া গোল। মায়ামিকে জয়ের পথে রাখতে এখনও তিনিই মূল ভরসা।

তবে এই টানা খেলার চাপের কারণেই হয়তো অলস্টার ম্যাচে অংশ নেননি মেসি। একই পথে হেঁটেছেন তার সতীর্থ জর্দি আলবাও। মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানান, খেলোয়াড়দের উপরই তিনি সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছিলেন। তবে এই ম্যাচে অংশ না নেওয়ায় শাস্তির মুখে পড়েছেন মেসি ও আলবা।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই শাস্তি কি মায়ামির পরবর্তী ম্যাচে প্রভাব ফেলবে? ক্লাবের পারফরম্যান্স ও দুই তারকার মনোভাবের ওপর তার উত্তর অনেকটাই নির্ভর করছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *