Special News Special Reports State

বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কল্যাণী ও দক্ষিণেশ্বরে একাধিক কর্মসূচি

0
(0)

খবর লাইভ : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। আগামী ৩০ ও ৩১ জুলাই তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রপতি প্রথম দিন কলকাতা হয়ে পৌঁছাবেন নদিয়ার কল্যাণীতে, যেখানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

জানা গিয়েছে, ৩০ জুলাই সকালে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন রাষ্ট্রপতি। সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে তিনি পৌঁছাবেন কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে। এরপর বিএসএফ অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।

দুপুরে কল্যাণী এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই অনুষ্ঠানে তাঁর ভাষণের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে পাস করা ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ দিন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সেখান থেকে বিকেলে কলকাতা ফিরে সড়কপথে দক্ষিণেশ্বর কালীমন্দিরে যাবেন রাষ্ট্রপতি। সেখানে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। সন্ধ্যার পরে তিনি রাজভবনে ফিরে যাবেন এবং রাত্রিবাস করবেন সেখানেই।

৩১ জুলাই সকালে তাঁর কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। এরপর সকাল ১০টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন এবং ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে ফিরবেন।

রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা এবং রাজ্য পুলিশ যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *