games Special News Special Reports

স্কুল ক্রিকেটে ৫০০ রান, ৪০ ওভারের ম্যাচে!

0
(0)

খবর লাইভ :স্কুল ক্রিকেটে ৫০০ রান তাও আবার ৪০ ওভারের ম্যাচে! অবিশ্বাস্য হলেও সত্যি। ২২ গজে এমনই নজির গড়লেন নাগপুরের ১৩ বছরের বালক যশ চাওড়। যশ এদিন ১৭৮ বলে ৫০৮ রান করে অপরাজিত থাকেন। সীমিত ওভারের ক্রিকেটের ইন্টার স্কুল টুর্নামেন্টে ভারতের আর কোনও ক্রিকেটারের এই নজির নেই। এর আগে সীমিত ওভারের ক্রিকেটে ৫০০ রানের গণ্ডি টপকেছেন শ্রীলঙ্কার চিরাথ সেলেপেরুমা। অনূর্ধ্ব-১৫ ইন্টার স্কুল টুর্নামেন্টে তিনি ৫৫৩ রান করেন। সুতরাং, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সীমিত ওভারের ইন্টার স্কুল টুর্নামেন্টে ৫০০ রানের গণ্ডি টপকান যশ।

বছর তিনেক আগে পর্যন্ত যশ চাওড়ের ধ্যান-জ্ঞান ছিল পর্যন্ত স্কেটিং। স্কেটিংয়ে রাজ্য ও জাতীয় স্তরের টুর্নামেন্টেও অংশ নিয়েছেন তিনি। তবে স্কেটিংয়ে ছেলের আগ্রহ থাকলেও যশের বাবা চাইতেন ক্রিকেট খেলুক যশ। শুক্রবার যশ তাঁর পিতাকে গর্বিত করেছে তাঁর সুপুত্র। তাঁর দুর্দান্ত পারফর্মেন্স ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা হিসেবে দেখতে শুরু করেছেন ভারতের ক্রিকেট প্রেমীরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *