Special News Special Reports State

সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ, রাজ্য-এসএসসিকে তুলোধোনা হাইকোর্টের 

0
(0)

খবর লাইভ : মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়ল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। তা ছাড়া শীর্ষ আদালতের রায় মোতাবেক পুরনো বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া করার পরিবর্তে কেন নতুন বিধি আনা হল, সেই প্রশ্নও তুলেছে উচ্চ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং এসএসসিকে এই বিষয়ে বক্তব্য জানাতে হবে।

কলকাতা হাইকোর্ট সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন (SSC) ও রাজ্য সরকারকে নতুন নিয়োগবিধি ও “কলঙ্কিত” প্রার্থীদের তালিকা সম্পর্কে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে। মামলাটি দায়ের করেছেন ২০১৬ সালের ওয়েটিং লিস্টের চাকরিপ্রার্থীরা। যারা বলছেন, নতুন নিয়মে তাদের সুবিধা বিপন্ন হয়ে পড়বে, এবং পুরানো নিয়ম প্রত্যাবর্তনের দাবি অগ্রাহ্য করা হয়েছে।

প্রধান অভিযোগ, নতুন নম্বর বণ্টন নিয়ে।লিখিত পরীক্ষার নম্বর বেড়ে হয়েছে ৬০ (পূর্বে ৫৫)। শিক্ষকতার যোগ্যতার নম্বর কমে ৩৫ থেকে ১০, অভিজ্ঞতা ও ডেমো রাখায় হয়েছে ১০+১০ নম্বর। মামলাকারীরা বলেন, পুরনো নিয়মে এ ব্যাপারে স্বচ্ছতা ছিল, নতুন নিয়মে “ম্যানিপুলেশন” হয়েছিল এমন আশঙ্কা থেকে যাচ্ছে ।

২০১৬ সালের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্ট বলেছিল আগের নিয়ম মেনেই নতুন নিয়োগ হবে। তবে SSC সেই নির্দেশ পালন করেনি, পুরনো বিধি পরিবর্তন করে নতুন নিয়ম চালু করেছে ।

নতুন বিজ্ঞপ্তিতে “এক পরীক্ষায় বয়সের ছাড়” দেওয়া হয়েছে, কিন্তু ২০১৬ সালের নিয়ম অনুসারে একাধিক পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব। এই অসঙ্গতি নিয়েও আপত্তি তুলেছেন আবেদনকারীরা।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *