games Special News Special Reports

দুই ইনিংসেই দুরন্ত সেঞ্চুরি! লিডসে জোড়া ‘বিশ্বরেকর্ড’ ঋষভ পন্থের

0
(0)

খবর লাইভ : ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অনবদ্য সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। দুরন্ত ফর্ম জারি রেখে ইতিহাসের পাতায় আরও একবার নাম তুললেন তিনি।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করে গড়েছিলেন একগুচ্ছ রেকর্ড। এবার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে এমন রেকর্ড গ়ড়লেন ঋষভ পন্থ যা নেই কোনও ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। বিশ্বের মধ্যেও দ্বিতীয় তিনি।

ম্যাচের চতুর্থ দিনের সকালে গিল তাড়াতাড়ি আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে কেএল রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে মজবুত জায়গায় পৌছে দেন পন্থ।

একদিকে কেএল রাহুল ঠান্ডা মাথায় ব্যাটিং করেন অপরদিকে, নিজের আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান পন্থ। তবে অহেতুক ঝুঁকি নেননি তিনি। রাহুলের সঙ্গে ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন পন্থ।

সেঞ্চুরি করার পর রানের গতিবেগ আরও বাডানোর চেষ্টা করেন পন্থ। খেলতে থাকেন একের পর এক মারকাটারি শট। শেষ পর্যন্ত ১৪০ বলে ১১৮ রানের ইনিংস খেলে বাউন্ডারি লাউনে ক্যাচ আউট তিনি। ১৫টি চার ও ৩টি ছয় মারেন ইনিংসে। পন্থের এই ইনিংস ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *