International Special News Special Reports

আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইজরায়েল, স্থলপথেই ভারতীয়দের ফিরিয়ে আনা শুরু করল নয়াদিল্লি

0
(0)

খবর লাইভ : আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইজরায়েল। তাই স্থলপথেই ভারতীয়দের সেদেশ থেকে ফিরিয়ে আনা শুরু করল নয়াদিল্লি। সূত্রের খবর, রবিবার রাতে ইরানের পরমাণু ঘাঁটিতে আমেরিকা হামলা চালানোর পর থেকেই ইজরায়েল থেকে ভারতীয়দের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরানো নিয়ে বিতর্কও দানা বেঁধেছিল।

গত ১৯ জুন ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, স্থল সীমান্ত হয়ে ইজরায়েল থেকে ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। সেখান থেকে বিশেষ বিমানে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে। এই পুরো বিষয়টি তদারকি করবেন তেল আভিভে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। ওই নির্দেশিকা অনুযায়ী, ইজরায়েলে আটকে থাকা যে সকল ভারতীয় দেশে ফিরতে চান তাঁদের https://www.indembassyisrael.gov.in/indian_national_reg এই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তবে ইজরায়েল থেকে ভারতীয়দের সরানোর প্রক্রিয়া কবে শুরু হবে সেই নিয়ে কিছু জানানো হয়নি।

নাম নথিভুক্ত করানো নিয়েই অবশ্য বিতর্ক শুরু হয়েছিল। ইজরায়েলে কর্মরত ভারতীয় শ্রমিকদের জোর করে দেশে ফেরাচ্ছে মোদি সরকার, এই অভিযোগে উত্তাল হয়েছিল সমাজমাধ্যম। দূতাবাসে নাম নথিভুক্ত করার সময়ে ভারতীয়দের জরিমানা গুণতে হবে বলেও অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ খারিজ করেছে তেল আভিভের ভারতীয় দূতাবাস। তাদের তরফে জানানো হয়, কেবলমাত্র ফিরতে ইচ্ছুক ভারতীয়দেরই বের করা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *