International Special News Special Reports

বন্ধ এয়ারপোর্ট, ইরান-ইজরায়েল সংঘাতে আটকে পড়া ভারতীয়রা কীভাবে ফিরবে দেশে ?

0
(0)

খবর লাইভ : ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এখন চরমে। প্রতিদিন মিসাইল হামলা, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জনপদ, নিরাপত্তাহীনতায় দিন কাটছে সাধারণ মানুষের। এই সংঘাতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিরীহ মানুষ, বিশেষ করে ইরানে থাকা বিদেশিরা। বর্তমানে ইরানে আটকে রয়েছেন বহু ভারতীয় নাগরিক, যাদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী।

এই সংকটময় পরিস্থিতিতে ভারত সরকার ইরান সরকারের কাছে ভারতীয়দের নিরাপদে ফেরানোর জন্য ‘সেফ প্যাসেজ’ বা নিরাপদ করিডোরের আবেদন জানিয়েছে। ভারতের অনুরোধে সাড়া দিয়ে ইরান জানিয়েছে, দেশটির আকাশপথ বন্ধ থাকলেও স্থল সীমান্ত এখনও খোলা রয়েছে। ফলে ভারতীয়দের সড়কপথে উদ্ধার করে আনা সম্ভব।

ইরানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শুধুমাত্র ভারত নয়, একাধিক দেশ তাদের নাগরিকদের ফেরানোর জন্য অনুরোধ জানিয়েছে। ভারতীয় ছাত্রদের নিরাপদে সীমান্ত পার করে আনার জন্য সবুজ সংকেত দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী।

এছাড়া, ভারতীয়দের নাম, পাসপোর্ট নম্বর, এবং সীমান্ত পার করার জন্য যে যানবাহন ব্যবহার করা হবে তার বিস্তারিত তথ্য ইরানের জেনারেল প্রোটোকল ডিপার্টমেন্টে জানাতে বলা হয়েছে। কোন সীমান্ত দিয়ে এবং কখন তারা ইরান ছাড়বে, সেই তথ্যও আগেভাগেই জানাতে হবে, যাতে তাদের সুরক্ষায় কোনও ত্রুটি না হয়।

ভারত সরকার জানিয়েছে, ইরানে থাকা ভারতীয়দের আপাতত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের দ্রুত দেশে ফেরানোর জন্য বিকল্প পথ খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে ইরান ও ইজরায়েলের মধ্যে কয়েক হাজার ভারতীয় আটকে রয়েছেন বলে জানা গেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের অন্যতম অগ্রাধিকার হয়ে উঠেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *