Special News Special Reports State

খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ১৩০০ দোকান

0
(0)

খবর লাইভ : খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অন্তত ১৩০০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ২০টি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গায় সকাল পর্যন্ত রয়েছে ‘পকেট ফায়ার’। যা নেবানোর কাজ করছে দমকল। অর্থাৎ, আগুন এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি।

এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি খিদিরপুর বাজারের অগ্নিকাণ্ড। পুড়ে ছাই অন্তত ১৩০০ দোকান। মাথায় হাত ব্যবসায়ীদের। দমকল সময়মতো আসেনি বলেই অভিযোগ ক্ষতিগ্রস্তদের। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

আগুন লাগে রাত সাড়ে ১২ টা নাগাদ। মূলত বাজারের মধ্যে গুদামগুলি আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায়। দমকল পৌঁছোয় প্রায় ঘন্টা দেড়েক পড়ে। ভেতরের অংশে পৌঁছতেও বেশ কিছুটা বেগ পেতে হয় দমকলকে। এখনো ২২টা ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পকেট ফায়ার রয়েছে, সেগুলিকে নেভানোর কাজ চলছে। কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়, প্রচুর দোকান ও গুদাম পুড়ে গিয়ে বিপুল অংকের ক্ষয়ক্ষতি হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *