খবর লাইভ : ভারতের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে, বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে যে, ২০১১-১২ সালে যেখানে চরম দারিদ্র্যের হার ছিল ২৭.১%, তা ২০২২-২৩ সালে কমে ৫.৩%–এ পৌঁছেছে। এই সময়ে প্রায় ২৬ কোটি ৯০ লাখ মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্ত হয়েছে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বব্যাঙ্কের তথ্যমতে, ২০১১-১২ সালে ভারতে চরম দারিদ্র্যের শিকার মানুষের সংখ্যা ছিল প্রায় ৩৪৪.৫ কোটি, যা ২০২২-২৩ সালে কমে ৭৫.২৪ কোটি হয়েছে। অর্থাৎ, এক দশকে প্রায় ২৬৯ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।
বিশ্বব্যাঙ্ক আরও জানায়, ২০২১ সালে দারিদ্র্যের নতুন সংজ্ঞা অনুযায়ী, দৈনিক ৩ ডলার আয়কে দারিদ্র্যসীমা ধরা হয়। এই হিসাবেও, ভারতে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
বিশ্বব্যাঙ্কের এই রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির প্রশংসা করা হয়েছে। বিশেষ করে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ওড়িশা রাজ্যগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সরকারের উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি এই সাফল্যের পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
বিশ্বব্যাঙ্ক এই রিপোর্ট ভারতের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি ইতিবাচক সংকেত।




