National Special News Special Reports

চারধাম যাত্রার প্রথম মাসেই মৃত্যু ৭৩ জন পুণ্যার্থীর

0
(0)
খবর লাইভ : ২০২৫ সালের চারধাম যাত্রার প্রথম মাসেই মৃত্যু হয়েছে ৭৩ জন পুণ্যার্থীর। উত্তরাখণ্ড সরকারের তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এই যাত্রায় কেদারনাথে ৩০, বদ্রীনাথে ১৫, যমুনোত্রীতে ১২ এবং গঙ্গোত্রীতে ৮ জনের মৃত্যু হয়েছে। যাত্রার প্রথম মাসে ৪ লক্ষ ৩০ হাজার পুণ্যার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, এবং চিকিৎসা সেবার জন্য ৬৯ জন মেডিক্যাল অফিসার, ১২১ জন নার্স, ২৬ জন ফার্মাসিস্ট, ৩০৯টি অক্সিজেন-সজ্জিত শয্যা, ৬টি আইসিইউ শয্যা, অ্যাম্বুল্যান্স এবং ব্লাডব্যাঙ্কের ব্যবস্থা রাখা হয়েছিল।

প্রশাসন সূত্রে জানা গেছে, মৃত পুণ্যার্থীদের মধ্যে বেশিরভাগই মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার বাসিন্দা। তাদের বয়স ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে। গত বছরের তুলনায় এ বছর মৃত্যুর সংখ্যা কম হলেও, স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা এবং দুর্ঘটনার কারণে এই পরিসংখ্যান উদ্বেগজনক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *