খবর লাইভ : গত কয়েক মাস ধরে দিল্লি পুলিশও ধারাবাহিক ভাবে জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। সাইবার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দিল্লি এবং ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় একাধিক সন্দেহভাজনকে। সেই সূত্রেই নতুন করে অভিযানে নেমেছে হরিয়ানা পুলিশ।
কুখ্যাত ‘জামতাড়া গ্যাং’-এর বিরুদ্ধে জোরদার অভিযানে নামল হরিয়ানা পুলিশ। ওই অপরাধচক্রের প্রতারণাকাণ্ডে ব্যবহৃত ২ লক্ষ মোবাইল নম্বর ‘ব্লক’ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক সন্দেহভাজনকে!
তবে ঝাড়খণ্ডের জামতাড়ায় নয়, হরিয়ানারই মেওয়ট এলাকায় এই প্রতারণাচক্রের সন্ধান মিলেছে বলে হরিয়ানা পুলিশ সূত্রের খবর।৬ জন পুলিশ সুপার, ১৪ জন ডিএসপির নেতৃত্বে মোট ১০২টি টিম নয়া জামাতাড়া চক্রের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।




