খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খোলায় সিবিআইয়ের তরফে এক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে। আগামী ২৮ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার কথা তাঁর। এরই মাঝে দিল্লির আরকে পুরম পুলিশ স্টেশনে সত্যপালের গ্রেফতারি নিয়ে শুরু হল জল্পনা। গুঞ্জন শুরু হল প্রায় ৩০ জন সমর্থকের সঙ্গে দিল্লি […]
Day: April 22, 2023
শেষ পর্যন্ত জীবনকৃষ্ণের গ্রেফতারি নিয়ে স্পিকারকে চিঠি দিল সিবিআই , দ্বন্দ্বে ইতি টানল বিধানসভা
খবর লাইভ : সোমবার ভোরে সিবিআই গ্রেফতার করে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণকে। কিন্তু সেই ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর তা অনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে বিধানসভার সচিবালয় ও স্পিকারকে। মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ সিবিআইয়ের এক কর্মী এসে বিধানসভার সচিবালয় বিধায়কের গ্রেফতারি সংক্রান্ত খবর লিখিত আকারে জমা দিয়ে যান। পরে সন্ধ্যায় নিজের সাংবাদিক বৈঠক করে ক্ষোভ […]
রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা, আবেগে জড়িয়ে ধরলেন বৃদ্ধা মা!
খবর লাইভ : পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে পৌঁছে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি সৌধতে মালা দিয়ে মোমবাতি জ্বালান মমতা। কথা বলেন রিজওয়ানুরের মায়ের সঙ্গেও। রেড রোড থেকে পার্ক সার্কাসের লাল মসজিদে যান মমতা ও অভিষেক। সেখান থেকেই পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক […]
আর ৮ ঘণ্টা নয়, এবার দৈনিক কাজের সময়সীমা বেড়ে ১২ ঘণ্টা ! তামিলনাড়ু বিধানসভায় পাশ বিল
খবর লাইভ : আর ৮ ঘণ্টা নয়, এবার দৈনিক কাজের সময় বেড়ে দাঁড়াল ১২ ঘণ্টা। শুক্রবার এই সংক্রান্ত একটি বিল পাশ হল তামিলনাড়ু বিধানসভায়। ১৯৮৪ সালের শ্রম আইনের সংশোধন চেয়েই বিলটি পাশ করা হয়েছে। যেখানে দৈনিক কাজের সময় ৮ থেকে বেড়ে ১২ ঘন্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে বিধানসভায় বিলটি […]
মোদির সফরের আগেই কেরলের বিজেপি দফতরে হুমকি চিঠি , জারি হাই অ্যালার্ট
খবর লাইভ : সামনেই কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। ২৪ এপ্রিল রয়েছে বাম শাসিত কেরলে তাঁর সফর। তার আগে কেরলের বিজেপি দফতরে এল হুমকি দিয়ে চিঠি। মোদির কেরল সফর ঘিরেই রয়েছে এই হুমকি। এরপর থেকেই কেরলে জারি হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যেই কর্ণাটকে নরেন্দ্র মোদির সফরে নিরাপত্তা বিঘ্নিত হতে দেখা গিয়েছে পর পর দু’বার। বিজেপির প্রচার […]
অস্তিত্বহীন দলের নোটিশের কোনও বৈধতা নেই! ডেরেককে পাল্টা জবাব শুভেন্দুর আইনজীবীর
খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুধবার আইনি নোটিশ পাঠিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচারের অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছিল।শুভেন্দু তাঁর আইনজীবী মারফত সেই নোটিশের জবাব দিলেন। আরও পড়ুনঃ কর্মী ছাঁটাই করে কোটি কোটি টাকা আয় গুগল সিইও-র! অঙ্ক জানলে চমকে উঠবেন দলের রাজ্যসভার নেতা হিসাবে ডেরেক যে নোটিশ পাঠিয়েছিলেন […]
কর্মী ছাঁটাই করে কোটি কোটি টাকা আয় গুগল সিইও-র! অঙ্ক জানলে চমকে উঠবেন
খবর লাইভ : কোভিড অতিমারির জেরে বিগত কয়েক বছর ধরেই গোটা বিশ্বে চাকরির বাজারে চলছে মন্দা। আর এই সময় সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট তথা গুগলের মূল সংস্থা অ্যালফাবেট সহ একাধিক সংস্থা। তবে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলেও ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৫৪ কোটি ক্ষতিপূরণ বাবদ উপার্জন করলেন সংস্থার সিইও সুন্দর পিচাই। […]
অন্যান্য রাজনৈতিক দল দুর্নীতির আশ্রয় নিচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আমলাতন্ত্রকে নির্দেশ মোদির
খবর লাইভ : চাকরিতে নিয়োগের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল দুর্নীতির আশ্রয় নিচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আমলাতন্ত্রকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞান ভবনে ষষ্ঠ সিভিল সার্ভিস দিবস উপলক্ষে দেওয়া বক্তৃতায় মোদির বক্তব্য, করদাতাদের টাকা দেশের কাজে না লাগিয়ে রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে তা যথেচ্ছ ভাবে কাজে লাগাচ্ছে কি না, সে দিকে নজর রাখতে […]
তাপস ‘ঘনিষ্ঠ’ প্রবীর কয়ালের বাড়িতে টানা ১১ ঘণ্টা অভিযান সিবিআইয়ের!
খবর লাইভ : শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ তৃণমূল বিধায়ক তাপস সাহার ‘ঘনিষ্ঠ’ প্রবীর কয়ালের বাড়িতে অভিযান চালিয়ে বের হয় সিবিআই। তারা ১১ ঘণ্টা প্রবীরের বাড়ি ছাড়াও তাঁর দু’জন পরিচিতের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি এবং মোবাইল ফোন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত কাঠানালি গ্রামে […]
ঊর্ধ্বমুখী দেশের কোভিড সংক্রমণ! ছাড়াল ১২ হাজারের গণ্ডি
খবর লাইভ : কোভিড সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা। বর্তমানে সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৭ হাজার ৫৫৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় সংক্রমণে ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। ঊর্ধ্বমুখী দেশের কোভিড সংক্রমণ! বৃহস্পতিবারই একলাফে দৈনিক সংক্রমণে ২০ শতাংশ বেড়েছিল।শুক্রবারে আক্রান্তের সংখ্যা ৯ শতাংশ […]










