National Special News Special Reports State

গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ! 0 (0)

খবর লাইভ : তদন্তে অসহযোগিতার কারণে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গেছেন। আজ বুধবার তিনি ইডি  দফতরে হাজির হলে তদন্তকারী সংস্থার আধিকারিকদের তরফে একাধিক প্রশ্ন করা হলে সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুকন্যা বলে অভিযোগ। তাঁকে গরু পাচার মামলার […]

Special News Special Reports State

কালিয়াগঞ্জে হামলা চালাতে বিহার থেকে লোক আনা হয়েছিল, বিজেপিকে তোপ মমতার 0 (0)

খবর লাইভ : কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের জেরে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী দাবি করেন, কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদের নামে চক্রান্ত করে এই হামলা চালানো হয়েছে৷ থানায় হামলা এবং আগুন লাগানোর জন্য বিহার থেকেও লোক আনা হয়েছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ যদিও কালিয়াগঞ্জের […]

Special News Special Reports State

সিবিআই তদন্তের দাবি! কালিয়াগঞ্জের পর এবার হাই কোর্টে গড়াল কালিয়াচক মামলাও 0 (0)

খবর লাইভ : কালিয়াগঞ্জকাণ্ডে ধর্ষণ ও খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মৃত নাবালিকার বাবা। বুধবারই সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। পুলিশ প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে […]

Special News Special Reports State

অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চালাতে গেলে আমি নিজে গিয়ে বসব: মুখ্যমন্ত্রী 0 (0)

খবর লাইভ : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে ১৩ ডেসিমেল জমি দখল করে রাখার অভিযোগ করেছে বিশ্বভারতী । শান্তিনিকেতনে একটি জমির কিছু অংশ ছেড়ে দিতে অমর্ত্য সেনকে চিঠিও দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের লেখা ওই চিঠিতে ১৩ ডেসিমেল জমি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হয়েছে। , নোবেলজয়ীর দাবি, তার বাবা আশুতোষ সেন […]

Special News Special Reports State

নদী ভাঙন রোধে টাস্ক ফোর্স তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর 0 (0)

খবর লাইভ:নদী ভাঙন রুখতে তৎপর রাজ্য প্রশাসন কিন্তু সরকারের যতটা সামর্থ্য সেই অনুযায়ী কাজ করতে হবে বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেন, টাকা হাতে থাকলে তবেই প্রতিশ্রুতি দেন তিনি। এটাই তাঁর কাজের পদ্ধতি। সেচমন্ত্রীর কথার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “পার্থ ভৌমিকের একটা স্টেটমেন্ট দেখলাম- গঙ্গা ভাঙন আমরা […]

National Special News Special Reports

বাড়ি সাজাতেই কেজরিওয়ালের খরচ ৪৫ কোটি! ‘ইস্তফা’র দাবি বিজেপির 0 (0)

খবর লাইভ : ঢেলে সাজানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন। ইতিমধ্যে বাসভবনের সৌন্দর্যায়নে খরচ করা হয়েছে ৪৫ কোটি টাকা। সম্প্রতি এমনই দাবি তুলে সরব বিজেপি। আর তারপরই নৈতিক কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত বলে দাবি জানাচ্ছে গেরুয়া শিবির। তবে বিজেপির এমন অভিযোগে হাত গুটিয়ে বসে নেই দিল্লির শাসক দল আম আদমি পার্টিও। আপের তরফে […]

Entertainment Special News Special Reports

বিজ্ঞাপনে বাঙালিদের অসম্মান!কলকাতায় নওয়াজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের 0 (0)

খবর লাইভ : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিবাদর মধ্যেই অভিনেতার বিরুদ্ধে বাঙালিদের ‘অসম্মান’ করার অভিযোগ উঠেছে। অভিনেতার বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন দেবযানী বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী। ব্যক্তিগত জীবনে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী আলিয়া। স্ত্রীর সঙ্গে আইনি বিবাদ মেটার আশা জাগতেই নতুন সমস্যায় নাম জড়ালো নওয়াজউদ্দিন সিদ্দিকীর। এছাড়া নওয়াজের […]

Special News Special Reports State

আমেরিকার ছবি মালদহে, আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের ভেতর দাপাদাপি যুবকের 0 (0)

খবর লাইভ : মালদহের স্কুলে বন্দুকবাজের হামলা। আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের ভিতর দাপাদাপি যুবকের। ক্লাস চলাকালীন স্কুলের ভিতর আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে যুবক। ক্লাসের টেবিলের উপর কাচের বোতলে অ্যাসিড রাখা রয়েছে। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাদের স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের বিজেপি সদস্য। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছেছেন মালদহের পুলিশ সুপার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিভাবকদের শান্ত […]

games Special News Special Reports

ফের বিস্ফোরক অভিযোগ আনলেন ধর্নায় বসা কুস্তিগীর বিনেশ ফোগাট 0 (0)

খবর লাইভ : যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগীর। কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই নিয়ে দিল্লি পুলিশকে নোটিশ পাঠাল সুপ্রিম […]

Special News Special Reports State

২০১৪ সালের টেট উত্তীর্ণ শিক্ষকদের তথ্য পর্ষদের কাছে তলব সিবিআইয়ের 0 (0)

খবর লাইভ : পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নোটিশ পাঠাল সিবিআই। ২০১৪ সালের টেট উত্তীর্ণ হয়ে যে শিক্ষকরা নিয়োগ পেয়েছেন, তাদের সম্পর্কে সমস্ত তথ্য চেয়ে এই চিঠি দিয়েছে সিবিআই। মঙ্গলবার সিবিআইয়ের তরফ থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই নোটিশ পাঠিয়েছেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সঞ্জয় কুমার সামল। তাতে বলা হয়েছে, ২০১৪ সালের […]