খবর লাইভ : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কোচবিহার-কাকদ্বীপ তৃণমূলের নবজোয়ার যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে তাঁকে শুভেচ্ছা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।ট্যুইটারে তিনি লিখলেন, ‘তৃণমূলের নব জোয়ারের মতো রাজনৈতিক প্রচার এই প্রথম। আমি এর জন্য অভিষেককে আন্তরিক অভিনন্দন জানাই। সারা রাজ্য জুড়ে এই জন সংযোগ যাত্রার […]
Day: April 24, 2023
অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব ইডির
খবর লাইভ : নিয়োগ দুর্নীতির টাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অয়ন শীল, এমনই দাবি করেছে ইডি। তার কোথায় কী রয়েছে, তার হদিশ পেতে এবার অয়নের ছেলে অভিষেক শীলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই ইমনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অয়নের ১৬ টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে তদন্তকারী অফিসাররা। এক সপ্তাহে আরও ৮টি ফ্ল্যাটের কথা […]
বিরোধী জোটের বার্তা মমতা-নীতীশের, হাজির তেজস্বী যাদবও
খবর লাইভ : মিশন বিজেপি হটাও। লক্ষ্য যদি স্থির থাকে, তবে বেশি আলোচনার প্রয়োজন নেই। বিজেপিকে দিল্লির গদি থেকে সরাতে একসঙ্গে লড়াই করবে বিরোধীরা। সোমবার দুপুরে নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠক থেকে এই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সুরে সুর […]
পার্থর শূন্য হাতে উধাও আংটি, অভিষেক নিয়ে মন্তব্যে চাঞ্চল্য
খবর লাইভ : দিন কয়েক আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে৷ গত বুধবার আদালতে মামলার শুনানির সময় ইডির আইনজীবী তাঁর হাত আদালতের সামনে দেখাতে বলেন৷ সেখানে দেখা যায়, হাতে দু’টি আংটি রয়েছে পার্থর৷ সেই নিয়েই ওঠে প্রশ্ন৷ সোমবার দেখা গেল সেই দু’টিও আর নেই। আরও পড়ুনঃ সাময়িক মুক্তি, শহরে শুরু স্বস্তির […]
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট তলব দেশের প্রধান বিচারপতির
খবর লাইভ : কলকাতা হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভির সওয়ালের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দেন। কলকাতা হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। […]
সাময়িক মুক্তি, শহরে শুরু স্বস্তির বৃষ্টি!
খবর লাইভ : তীব্র দাবদাহ থেকে মুক্তি মিলেছিল আগেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে জেলায় জেলায় ঝড়, বৃষ্টিও শুরু হয়েছিল। এবার কলকাতা এবং সংলগ্ন দুই জেলা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবারও পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, […]
কালিয়াগঞ্জকাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে!
খবর লাইভ : কালিয়াগঞ্জকাণ্ডে নয়া মোড়। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন মামলাকারী। এর পাশাপাশি নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। মামলাকারীর আইনজীবীর তরফে সিবিআই তদন্তের কথাও বলা হয়েছে। আগামিকাল শুনানির সম্ভাবনা। অন্যদিকে […]
দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত টানা ঝড়-বৃষ্টি! ফের ফিরবে তীব্র গরম
খবর লাইভ : সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে না।হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব […]
আজ জীবনের খাতাতেও ৫০ পুরো করছেন সচিন
খবর লাইভ : ক্রিকেট কেরিয়ারে ‘৫০’ বারেবারে ফিরে এসেছে। তিনি সচিন রমেশ তেন্ডুলকর। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান আজ জীবনের খাতাতেও ৫০ পুরো করছেন। আজ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের ৫০তম জন্মদিন। তেন্ডুলকরের ভাষায় এটাই তাঁর ‘মন্থরতম’ ফিফটি। তেন্ডুলকরের ৫০তম জন্মদিনে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ‘৫০’ সংখ্যাটার কী প্রভাব, সেটিই খুঁজে বের করার এই চেষ্টা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ […]
আর জি কর মেডিক্যাল কলেজের দুই ইনটার্ন চিকিৎসককে সাসপেন্ড ও শোকজ করল কর্তৃপক্ষ
খবর লাইভ : আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ উঠেছিল।শনিবার মধ্যরাতে ফায়ার এগজিটের বারান্দায় দাঁড়িয়ে মদ্যপানের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ ওঠে আর জি করের দুই ইনটার্নের বিরুদ্ধে।রবিবার ২ ইনটার্নকে সাসপেন্ড ও শোকজ করা হয়েছে।এই সিদ্ধান্তের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, শনিবার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ারে ক্যামেরায় […]










