খবর লাইভ : এবারও পয়লা বৈশাখের ঠিক আগের দিন কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রতি বছরই এই দিনে পুজো দেন মুখ্যমন্ত্রী। আরতি করেন। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ঘুরে দেখলেন মন্দির চত্বরের সংস্কারের কাজও। আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় এলেই রামনবমীতে শান্তিপূর্ণ মিছিল!সিউড়িতে বললেন অমিত শাহ শুক্রবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছে […]
Day: April 14, 2023
‘মায়ের কাছে মানুষের কল্যাণের কথা বলেছি’, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে অমিত শাহ
খবর লাইভ : সিউড়িতে সভার পর শুক্রবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়। তার সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আরও পড়ুনঃ হু হু করে বাড়ছে দেশের কোভিড সংক্রমণ, ফিরছে মাস্ক! পুজো দিয়ে বেরিয়ে অমিত শাহ […]
আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব সিবিআইয়ের
খবর লাইভ : আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল সিবিআই। মোদি জমানায় এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবগারি দুর্নীতি মামলা যেখানে মদের লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। এবার তলব খোদ মুখ্যমন্ত্রীকে। রবিবারই কেজরিওয়ালকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ […]
হু হু করে বাড়ছে দেশের কোভিড সংক্রমণ, ফিরছে মাস্ক!
খবর লাইভ : উদ্বেগ বাড়িয়ে দেশে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। গরমের দাপট শুরু হতেই নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। সংক্রমণ রোধে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসামহলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৯ জন নতুন সংক্রমণে আক্রান্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ শতাংশ বেশি! […]
বিজেপি ক্ষমতায় এলেই রামনবমীতে শান্তিপূর্ণ মিছিল!সিউড়িতে বললেন অমিত শাহ
খবর লাইভ : নববর্ষের প্রাক্কালে বাংলার রাজনৈতিক আবহ আরও তপ্ত করতে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজরে পঞ্চায়েত ভোট।অনুব্রতহীন বীরভূমের সিউড়িতে সভা করলেন তিনি। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা দিদি আপনি স্বপ্ন দেখুন। আমি বলে যাচ্ছি, এরপর বিজেপির নেতাই মুখ্যমন্ত্রী হবেন। তিনি দাবি করেন, বাংলায় ৫২ লক্ষ পরিবার উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে। তার […]
‘রাজ্যপালকে আচার্য চাই না, মুখ্যমন্ত্রীকে আচার্য চাই’: ব্রাত্য বসু
খবর লাইভ : রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত এবার তুঙ্গে , রাজ্যপালকে আচার্য হিসেবে চায় না সরকার, চায় মুখ্যমন্ত্রীকে । সিভি আনন্দ বোস নিয়ে ‘মোহভঙ্গ’ সরকারের। ‘রাজ্যপালকে আচার্য চাই না, মুখ্যমন্ত্রীকে আচার্য চাই’। ‘নৈতিক অর্থে আমাদের কাছে আচার্য মুখ্যমন্ত্রী’। ‘অবিলম্বে বিলে সই করুন, না হলে ফেরত পাঠান’। ‘আবার বিধানসভায় বিল পাস করব’, রাজ্যপালের উদ্দেশ্যে কড়া মন্তব্য শিক্ষামন্ত্রীর। আরও […]
জালিয়াতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট! সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ
খবর লাইভ : পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলার পর, এ বার ব্যবসা সংক্রান্ত জালিয়াতির অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে টানা সাতঘণ্টা জেরা করা হয় ট্রাম্পকে। গত বছরের জানুয়ারি মাসে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস জানিয়েছেন, তদন্তে তিনি দেখেছেন, একাধিক বার ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে […]
দক্ষিণ দমদম পুরসভায় ১৭ কাউন্সিলরকে শোকজ তৃণমূলের
খবর লাইভ : দক্ষিণ দমদম পুরসভায় মোট ৩৫টি ওয়ার্ড। তার মধ্যে একজন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। দু’জন কাউন্সিলর তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন। তাই ৩২ জন দলীয় কাউন্সিলরকে বৈঠকে ডেকেছিল জেলা নেতৃত্ব। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই বৈঠকে ১৭ জন কাউন্সিলর গরহাজির থাকেন। এই ঘটনার পরই তাঁদের শোকজ করা হয়েছে। এমনকী আগামী এক […]
চৈত্র সংক্রান্তিতে ভয়াবহ গরমের দাপট! জেলায় জেলায় তাপপ্রবাহ
খবর লাইভ : চৈত্র সংক্রান্তিতে রীতিমতো পুড়ছে বাংলা।বর্ষশেষের দিন থেকে আরও তীব্র হচ্ছে গরমের দাপট। তার প্রভাব পড়বে পুরো দক্ষিণবঙ্গে। তারই মধ্যেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও এক দিন বেশি চলার কথা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বের ঘোষণায় হাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। কিন্তু শুক্রবার হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী,মঙ্গলবার পর্যন্ত টানা […]
আজ সন্ধ্যায় দক্ষিণেশ্বরে পুজো দেবেন অমিত শাহ
খবর লাইভ : চৈত্র সংক্রান্তিতে বাংলার মাটিতে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহ। এবার মূলত রাজনৈতিক কর্মসূচি নিয়েই বঙ্গ সফরে এসেছেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠনকে কিছুটা চাঙ্গা করাই লক্ষ্য তাঁর। তাই অনুব্রতহীন বীরভূমকেই দলীয় সভার জন্য বেছে নিয়েছেন শাহ। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে শাহের সভাস্থল। এদিকে […]










