Special News Special Reports State

ঘাসফুল প্রতীকটাই তুলে দেওয়া উচিত, কটাক্ষ দিলীপের 0 (0)

খবর লাইভ :  সদ্য জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল । সোমবার জাতীয় নির্বাচন কমিশন একথা জানিয়েছে। একইভাবে শরদ পওয়ারের এনসিপিও খুইয়েছে জাতীয় দলের তকমা। তবে পঞ্চায়েত ভোটের আগে এ রাজ্যের শাসকদলের এই স্বীকৃতি হারানোকে বড়সড় ধাক্কা বলে মনে করছে গেরুয়া শিবির। অন্তত নেতাদের কথায় তা স্পষ্ট। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এনিয়ে […]

Special News Special Reports State

প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া: ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ 0 (0)

খবর লাইভ : হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  নির্দেশ। মঙ্গলবার, কলকাতা হাই কোর্টের  ডিভিশন বেঞ্চ  প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেয়। গত বছর ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানায়, চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০২০-২২ সালে ডি এল এড প্রশিক্ষণের জন্য ভর্তি হওয়া টেট উত্তীর্ণ প্রার্থীরা। […]

Special News Special Reports State

আইসিকে তুই তোকারি, পরিবার তুলে হুমকি ; ফের বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ 0 (0)

খবর লাইভ : আইসিকে তুই তোকারি, তাঁর পরিবার তুলে হুমকি দিয়ে বিতর্ক জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুধু তাই নয় আইসিকে হাইকোর্টে তোলারও হুমকি দিলেন বিজেপি সংসদ। এনিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।মঙ্গলবার সোনামুখী বাজারে মানিকবাজার স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে সামিল হন সৌমিত্র খাঁ। সেখানেই তিনি তুলোধনা করেন সোনামুখী থানার আইসিকে। সৌমিত্র খাঁ বলেন, তুই শুনে রাখ […]

Special News Special Reports State

সুপ্রিম কোর্টের নির্দেশে চারদিনের জন্য বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল সিবিআই 0 (0)

খবর লাইভ : দু’বছর আগে গ্রেফতার। সাত দিনের হেফাজত পেয়েও কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রের বয়ান রেকর্ড সম্ভব হয়নি। অসুস্থতার কারণে আড়াই দিনের মাথায় হাসপাতালে ভর্তি হতে হয় বিকাশকে। তারপর থেকে দুবছর কেটে গেলেও বিকাশকে নিজেদের হেফাজতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই শেষমেশ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে চারদিনের জন্য […]

Special News Special Reports State

নিয়োগ-দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিবকে প্রথমবার ইডির তলব 0 (0)

খবর লাইভ : নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিবকে প্রথমবার ইডির তলব। প্রাক্তন সচিব রত্না বাগচী চক্রবর্তীকে মঙ্গলবার তলব করে ইডি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন সিজিও কমপ্লেক্সে। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন রত্না বাগচী চক্রবর্তী। টেট নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় […]

National Special News Special Reports

ফের ধাক্কা তৃণমূলের, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা লুইজিনহো ফালেইরোর 0 (0)

খবর লাইভ : জাতীয় দলের তকমা হারানোর পর চব্বিশ ঘণ্টাও কাটল না৷ ফের ধাক্কা তৃণমূলের। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। এ দিন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা দাঁড়ালো ১২ জন৷ গোয়ায় বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রাক্তন […]

National Special News Special Reports

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! 0 (0)

খবর লাইভ : ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার তা হওয়ার কথা থাকলেও বিচারপতিরা ব্যস্ত থাকায় সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগামী ২৪ এপ্রিল নতুন শুনানির দিন ধার্য করা হয়েছে।ফলে পয়লা বৈশাখের আগেও ডিএ মামলার রফাসূত্র মিলল না। মঙ্গলবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় […]

Special News Special Reports State

মুখ্যসচিবকে জরুরি তলব রাজ্যপালের, কারণ নিয়ে ধোঁয়াশা 0 (0)

খবর লাইভ : রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে মুখ্যসচিবকে জরুরি তলব রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। ইতিমধ্যেই মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী পৌঁছেছেন রাজভবনে। রাজ্যপালের সঙ্গে তিনি বৈঠক করছেন বলেই সূত্রের খবর। তবে কেন এই জরুরি তলব তা নিয়ে ধোঁয়াশা। জানা গিয়েছে, মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে মঙ্গল সকালে তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তলবের কারণ জানা যায়নি। […]

Special News Special Reports State

চাকরি চুরির তদন্ত চেয়ে অয়নের বিরুদ্ধে এফআইআর চয়নিকা আঢ্যর 0 (0)

খবর লাইভ : ২০১৯ সালে উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভায় চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন তিনি। চয়নিকা আঢ্যর দাবি, ইন্টারভিউয়ের পর চাকরিও হয়ে যায় তাঁর। ২০১৯ সালের ১১ নভেম্বর তাঁকে জয়েনিং লেটার দেওয়া হয় পুরসভার তরফে। চয়নিকার অভিযোগ, বৈধ উপায়ে চাকরি পেলেও তাঁর থেকে ৫ লক্ষ টাকা চান অয়ন। তা না দেওয়াতেই […]