খবর লাইভ : অভিযুক্তরা জামিন পাওয়ায় পুলিশকে কটাক্ষ করলেন অভিনেতা জিতু কমলের স্ত্রী নবনীতা দাস। বৃহস্পতিবার সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতার জিতু কমলের গাড়ি। সঙ্গে ছিলেন স্ত্রী নবনীতা ও গাড়ির চালক। অভিযোগ জানাতে গেলে নিমতা থানায় যে ঘটনার সম্মুখীন হন তাঁরা, তা এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত গাড়িচালক শিবাশিস দাসকে। শুক্রবার গ্রেফতার করা হয় ওই চালকের আরও ৩ জন সঙ্গীকে। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই জামিনে মুক্ত হন ৪ অভিযুক্ত। এই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিলেন নবনীতা।
অভিযুক্তরা জামিন পাওয়ায় পুলিশকে কটাক্ষ করলেন অভিনেতা জিতু কমলের স্ত্রী নবনীতা দাস। বৃহস্পতিবার সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতার জিতু কমলের গাড়ি। সঙ্গে ছিলেন স্ত্রী নবনীতা ও গাড়ির চালক। অভিযোগ জানাতে গেলে নিমতা থানায় যে ঘটনার সম্মুখীন হন তাঁরা, তা এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত গাড়িচালক শিবাশিস দাসকে। শুক্রবার গ্রেফতার করা হয় ওই চালকের আরও ৩ জন সঙ্গীকে। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই জামিনে মুক্ত হন ৪ অভিযুক্ত। এই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিলেন নবনীতা।
জিতু বলেন, ‘‘পুরো ঘটনায় ইন্ধন জুগিয়েছেন পরশুরামবাবু। সে দিনের ঘটনার পর থেকেই অসুস্থ নবনীতা। কথা বলার মতো পরিস্থিতি নেই। অভিযুক্ত জামিনে মুক্ত পাওয়ার পরও আমরা পুলিশের উপর আস্থা রাখছি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনারও আশ্বস্ত করেছেন আমাদের। আইনজীবীর সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা চলছে।’’
উল্লেখ্য,মাজেরহাটি ক্রসিং-এর কাছে একটি মালবাহী গাড়ি ঘষে দেয় জিতুর গাড়ি। অভিযুক্ত গাড়িচালককে দাঁড় করানো হলে তিনি পাল্টা অভিযোগ তোলেন অভিনেতার গাড়িচালকের বিরুদ্ধে। এর পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন জিতুর স্ত্রী।




