খবর লাইভ : পাঁকে ডোবা বিধায়কের মোবাইলেই লুকিয়ে তথ্য। সেই তথ্য সামনে রেখেই নিয়োগ দুর্নীতি মামলায় আগামী দিনে বড়সড় রহস্যের উন্মোচন করতে তৎপর। শনিবার জীবনকৃষ্ণ সাহাকে আদালতে পেশ করে এমনই ইঙ্গিত দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, জীবন গ্রেফতারের আগে তাঁর দুটি মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন বাড়ির সংলগ্ন পুকুরে। সেই মোবাইল খুঁজতে পাঁকে নামতে হয় সিবিআইকে। […]
Day: April 29, 2023
এ বছর মে মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল
খবর লাইভ : মে মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। পর্ষদ সূত্রে খবর ১৫, ১৬ বা ১৭ মে এর মধ্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। ইতিমধ্যেই এই তিনটি সম্ভাবনার তারিখ জানিয়ে স্কুল শিক্ষা দফতরকে প্রস্তাব পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন […]
দুর্যোগ মোকাবিলায় বিদ্যালয়গুলিকে কড়া নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের
খবর লাইভ : যে কোনও সময় ঘনিয়ে আসতে পারে দুর্যোগ। তাই এবার স্কুলগুলিকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল জেলাশাসকদের। মূলত আশ্রয় শিবির হিসাবে যাতে স্কুলগুলিকে প্রস্তুত করে রাখা হয় তার জন্য এই নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে দেওয়া হয় প্রত্যেকটি জেলার জেলাশাসকদের। শনিবারই এই নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে […]
বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মামলা থেকে সরিয়ে দেওয়া নিয়ে মুখে কুলুপ কুন্তলের
খবর লাইভ : কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে শুক্রবার রাজ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তার মধ্যে একটির সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে তাঁর। কিন্তু নিয়োগকাণ্ডে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ শনিবার এ বিষয়ে কোনও মন্তব্যই করলেন না! শনিবার কুন্তলকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল। […]
হেফাজত শেষ হওয়ার একদিন আগে শনিবারই আদালতে হাজির করানো হল জীবনকৃষ্ণকে!
খবর লাইভ : গত মঙ্গলবার সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল জীবনকৃষ্ণ সাহাকে। বিচারক ৩০ এপ্রিল পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। রবিবার সেই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে শনিবারই আদালতে হাজির করানো হল তাঁকে। তাঁর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় জীবনকৃষ্ণকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, দল কি […]
শনিবার বিকেল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে ভিজতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
খবর লাইভ : শনিবার বিকেল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে ভিজতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা।সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। পূর্বাভাস দিয়ে এমনটাই জানাল আলিপুরের হাওয়া অফিস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের প্রাবল্য আরও বৃদ্ধি পাবে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা […]
দিল্লি থেকে খালি হাতেই কলকাতায় ফিরছেন মুকুল!
খবর লাইভ : সপ্তাহ দুয়েক ধরে অনেক চেদিল্লি থেকে খালি হাতেই কলকাতায় ফিরছেন মুকুলষ্টা করেছিলেন। কিন্তু সব চেষ্টাই বৃথা গেল। বার বার চেষ্টা করলেও বিজেপি-র কোনও শীর্ষ নেতাই তাঁর সঙ্গে দেখা করেননি। অবশেষে দিল্লি থেকে খালি হাতেই কলকাতায় ফিরছেন মুকুল রায়। এ দিন দুপুরেই দিল্লি থেকে কলকাতার বিমানে ওঠেন তিনি। আরও পড়ুনঃ ইডির প্রশ্নবাণে বিদ্ধ সুকন্যা! […]
ইডির প্রশ্নবাণে বিদ্ধ সুকন্যা! বাবার সঙ্গে দেখা করতে চেয়ে কেঁদে ভাসাচ্ছেন
খবর লাইভ : দিনকয়েক আগেই গরু পাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারপর থেকেই দিল্লির ইডি দফতরেই রয়েছেন সুকন্যা। আর দফায় দফায় তদন্তকারী আধিকারিকদের রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সূত্রের খবর, এবার তদন্তকারীদের প্রশ্নে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন সুকন্যা। তিনি লাগাতার বলে চলেছেন, আমি কিছু করিনি। আমি ব্যবসা […]
আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধি, দিল্লি পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
খবর লাইভ : ইতিমধ্যেই আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়ারা, কপিল দেবরা। ইতিমধ্যেই জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজি হয়েছে দিল্লি পুলিশ। তবে এরই মধ্যে আবারও বিতর্ক। গত রবিবার থেকে যন্তর মন্তরে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করার দাবিতে এবং […]
নজরে নিরাপত্তা, সরকারি স্কুলে ‘দারোয়ান’ নিয়োগের তৎপরতা রাজ্যের
খবর লাইভ : সম্প্রতি মালদার একটি হাইস্কুলে অস্ত্রশস্ত্র নিয়ে এক ব্যক্তির ঢুকে পড়ার প্রেক্ষিতে রাজ্য সরকার স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার উদ্যোগ নিয়েছে। স্কুলের নিরাপত্তারক্ষী বা দারোয়ানের শূন্যপদে কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরেই রাজ্যের […]










