National Special News Special Reports

রেলে প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় নয়! নির্দেশ সুপ্রিম কোর্টের

0
(0)

খবর লাইভ : রেলের টিকিট কাটার ক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা আগে যে ছাড় পেতেন তা বহাল রাখার দাবিতে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে রেলের টিকিটে প্রবীণ নাগরিকরা আর ছাড় পাবেন না। কোভিডের সময়ে এই ছাড় বন্ধ হয়েছিল।
সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কওল এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চে প্রবীণ নাগরিকদের ছাড় ফেরাতে আবেদন জানিয়েছিলেন এমকে বালাকৃষ্ণণ। এই প্রসঙ্গে আদালত জানিয়ে দেয়, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে সরকার।
ভারতীয় রেল অতিমারির আগে পর্যন্ত ৬০ বছর বয়স্ক পুরুষরা টিকিটের দামের উপর ৪০ শতাংশ ছাড় পেতেন। মহিলাদের ক্ষেত্রে বয়সের সীমা ছিল ৫৮ বছর। তারা টিকিটের দামে ৫০ শতাংশ ছাড় পেতেন। কিন্তু এখন পুরো দামেই টিকিট কাটতে হবে প্রবীণ নাগরিকদেরও।
২০২০ সালে করোনাকালে প্রবীণ নাগরিকদের রেলে ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের বিজেপি সরকার। সম্প্রতি একটি সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে অতিমারি শেষ হওয়ার পর ছাড় ফিরিয়ে আনার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *