খবর লাইভ : ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক রশিদ খান। হার্দিক পান্ডিয়া অসুস্থ থাকায় দলকে নেতৃত্ব দেন রশিদ। আইপিএল-এ দ্বিতীয় জয় কলকাতা নাইট রাইডার্সের। এদিন গুজরাত টাইটান্সকে হারাল ৩ উইকেটে। কলকাতার হয়ে দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়র এবং রিঙ্কু সিং। ৮৩ রান করেন ভেঙ্কটেশ। ম্যাচের সেরা রিঙ্কু। নাইট ব্রিগেডের কাছে […]
Day: April 9, 2023
জীবিত শিশুকে ডেথ সার্টিফিকেট দিল ঘাটাল হাসপাতাল!
খবর লাইভ : জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা, অভিযোগের আঙুল উঠল ঘাটালের সরকারি হাসপাতালের দিকে। প্রায় আট ঘণ্টা প্লাস্টিকে মোড়া অবস্থায় থাকার পর শেষকৃত্য করতে গিয়ে দেখা যায় শিশুটি নড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ফিরিয়ে নিয়ে এসেও অবশ্য শেষরক্ষা হল না। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে মৃত শিশুটির পরিবার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে […]
এবার নিয়োগ দুর্নীতিতে প্রকাশ্যে রায়গঞ্জের স্কুল শিক্ষকের নাম!
খবর লাইভ : এবার উত্তর দিনাজপুর জেলায় নিয়োগ দুর্নীতি ও কুন্তল ঘোষ যোগের চাঞ্চল্যকর এল তথ্য প্রকাশ্যে।কুন্তল ঘোষকে জেরার পর ইডির চার্জশিট পেশ করেছে। সেখানে শিক্ষক তথা রায়গঞ্জের সমাজকর্মী গৌতম তান্তিয়ার নাম প্রকাশ্যে এসেছে। আর এই নাম সামনে আসতেই দুর্নীতি নিয়ে সরব বিজেপি। যদিও সমস্তটাই অস্বীকার করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার […]
চরম বিভ্রান্তি, খেমাশুলিতে এখনও চলছে কুড়মিদের অবরোধ!
খবর লাইভ : পাঁচ দিন পর পুরুলিয়ার কুস্তাউরে রবিবার উঠেছে কুড়মিদের অবরোধ। যদিও এই অবরোধ তোলা নিয়ে রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছে কুড়মি সংগঠনের মধ্যে।অশ্য ড্যামেজ কন্ট্রোলে নিজেদের মধ্যে বৈঠক করে কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতো জানান, তাঁরা আপাতত বন্ধ প্রত্যাহার করেছেন। তবে আগামিদিনে আবার আন্দোলন চলবে। অন্য দিকে, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে এখনও অবরোধ চলছে। সেখানকার নেতৃত্ব জানাচ্ছেন, […]
ভূস্বর্গে জঙ্গি অনুপ্রবেশ আটকালো ভারতীয় সেনা! নিহত এক জঙ্গি
খবর লাইভ : সীমান্ত পার করার পরিকল্পনা ভেস্তে দিয়ে আরও একবার বড় সাফল্য পেল ভারতীয় সেনা। রবিবার ভোররাতে সীমান্ত পেরোনোর চেষ্টা করতেই ভারতীয় সেনার মুখে পড়ে জঙ্গিরা। দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। শেষমেশ ভারতীয় সেনার কাছে হার মেনে চম্পট দেয় জঙ্গিরা। যদিও সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, রবিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চের শাহপুর […]
রাজস্থানে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, নিজের সরকারের বিরুদ্ধেই অনশনে বসছেন পাইলট
খবর লাইভ : চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন। কিন্তু রাজস্থানে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব মেটার ইঙ্গিত নেই। বরং মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এবং তাঁর প্রতিদ্বন্দ্বী সচিন পাইলট ধারাবাহিক ভাবে পরস্পরকে নিশানা করে চলেছেন। প্রসঙ্গত, ডিসেম্বরে রাজস্থানে ভারত জোড়ো যাত্রার সময় রাহুলের সামনেই পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবিতে স্লোগান উঠেছিল। এর পরেই নতুন করে দু’গোষ্ঠীর সংঘাত শুরু হয়। বৃহস্পতিবার পাইলট […]
ডিএর দাবিতে দিল্লির যন্তর মন্তরে গিয়ে ধর্নাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নবান্ন
খবর লাইভ : মহার্ঘ ভাতার দাবিতে দিল্লির যন্তর মন্তরে গিয়ে ধর্না দেবেন একদল সরকারি কর্মচারী।যারা এই ধর্না কর্মসূচিতে অংশ নেবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে নবান্ন। আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্না দেবেন ৫০০ রাজ্য সরকারি কর্মচারী। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে ওই সরকারি কর্মচারীদের একাংশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজধানীতে। সোম এবং […]
কর্নাটকে খাকি পোশাকে বাঘের ‘বাসা’ ঘুরে দেখলেন মোদি
খবর লাইভ : কর্নাটকের বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের ‘ব্যাঘ্রপ্রকল্প’ কর্মসূচির ৫০ বছর পূর্তি উপলক্ষে রবিবারই তিনি বাঘের সংখ্যার সাম্প্রতিক পরিসংখ্যান প্রকাশ করবেন। মাইসুরুতে ব্যাঘ্রপ্রকল্পের অনুষ্ঠানেও যোগ দেবেন। রবিবার সকাল সকাল কর্নাটকের বন্দিপুরে জঙ্গল সফরে বেরিয়েছেন মোদি। পরনে ছিল আদ্যোপান্ত খাকি রঙের পোশাক। খাকি প্যান্টের সঙ্গে জলপাই রঙা টি-শার্ট এবং হাতকাটা একটি […]
পয়লা বৈশাখের আগেই রেকর্ড গরম বাংলায়
খবর লাইভ : চৈত্র মাসের শেষেই তীব্র গরম। সকাল দশটার পরই রাস্তায় বেরনো দায় হয়েছে। গরম আরও পড়বে বলে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।কালবৈশাখীর আশায় চাতকের মতো চেয়ে থাকলেও সে আশায় জল ঢেলে হাওয়া অফিস সাফ জানিয়েছে, রবিবারও এই গরম বজায় থাকবে। কোনও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। পয়লা বৈশাখ আসতে […]










