খবর লাইভ : রামনবমীর মিছিলে হাওড়ায় অশান্তির ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের কাছে অশান্তির বিস্তারিত রিপোর্ট চেয়েছে অমিত শাহের দফতর। কেন অশান্তির ঘটনায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়নি সে বিসয়ে জানতে চাওয়া হয়েছে। রামনবমীর মিছিল ঘিরে প্রথমে হাওড়ার পর দফায় দফায় অশান্তি ছড়ায় শিবপুর, ডালখোলা, রিষড়ায়। এই […]
Day: April 4, 2023
মল্লারপুরে নাবালকের মৃত্যুতে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাই কোর্টের
খবর লাইভ : বীরভূমের মল্লারপুরে ২০২০ সালে পুলিশ হেফাজতে এক নাবালকের মৃত্যু হয়েছিল।এই ঘটনায় ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যে নাবালকের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই মামলায় পুলিশের ভূমিকারও সমালোচনা করেছে […]
নিশীথ তদন্তে নথি দিচ্ছে না পুলিশ! আদালত অবমাননা মামলার অনুমতি চাইল সিবিআই
খবর লাইভ : পুলিশ নথি না দেওয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনার তদন্ত শুরু করা যাচ্ছে না।বিষয়টি নিয়ে মঙ্গলবার আদালতের দৃষ্টি আকর্ষণ করল সিবিআই। নথি হাতে না পাওয়ায় তদন্তও শুরু করা যাচ্ছে না বলে আদালতে স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এমনকী, সিবিআই পুলিশের বিরুদ্ধেই আদালত অবমাননা মামলার অনুমতি চেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলার […]
নাথু লা-য় ভয়াবহ তুষারধসে মৃত ৬, ১৫০ এর বেশি পর্যটক আটকে
খবর লাইভ : ফের বড়সড় ধস নামল সিকিমে। নাথু লা-য় ভয়াবহ তুষারধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৫০ জনেরও বেশি পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতর। মঙ্গলবার নাথু লা-র ছাঙ্গু লেক যাওয়ার পথে ১৭ মাইল এলাকা জুড়ে ধস নেমেছে। দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ধস […]
ধোনিকে সম্মাননা, ওয়াংখেড়ের একটি আসনের নামকরণ মাহির নামে
খবর লাইভ : ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ সম্মান জানাতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি আসনের নামকরণ করা হবে প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের নামে। এটি সেই স্থান যেখান শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের শেষ বলে ছয় মেরে ভারতকে জিতিয়েছিলেন ধোনি। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়কে মাথায় রেখেই এই সম্মানে সম্মানিত করা হচ্ছে মাহিকে। […]
দিঘার জগন্নাথ মন্দিরে মার্বেলের মূর্তি, ১বছরেই নির্মাণকাজ শেষ: জানালেন মুখ্যমন্ত্রী
খবর লাইভ : মুখ্যমন্ত্রীর উদ্যোগেই দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে মঙ্গলবার, সেই নির্মীয়মাণ মন্দির পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী । মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তিনি জানান, একবছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এদিন, কর্মী সম্মেলনের পরে সূচি মতো দিঘা স্টেশনের […]
বেশ কিছু মামলা ছাড়ছেন বিচারপতি মান্থা, কংগ্রেসের মামলা আদৌ শুনবেন!
খবর লাইভ :কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার এজলাসে এবার ঝালাদায় মিছিল করার অনুমতি চাইল কংগ্রেস। মঙ্গলবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা। তবে সেই মামলা তিনি আদৌ শুনবেন কিনা তা নিশ্চিত নয়। আগামী ৮ এপ্রিল পুরুলিয়ার ঝালদায় এই মিছিল করতে চায় কংগ্রেস। পুলিশের কাছে অনুমতি চাইলেও সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।তাই হাইকোর্টের […]
ভারতের তৈরি আইড্রপে আমেরিকায় অন্ধ হলেন ৮ জন
খবর লাইভ :কফ সিরাপ বিতর্কের মাঝে এবার আইড্রপ বিতর্ক। ভারতীয় কোম্পানির তৈরি আইড্রপ থেকে চোখের মারাত্মক সংক্রমণ ছড়িয়েছে আমেরিকাতে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন সিডিসির অভিযোগ, ওই আইড্রপ থেকে চোখের সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। ড্রাগ-রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে যারা অ্যান্টিবায়োটিকেও মরে না। এখনও অবধি ওই আইড্রপ ব্যবহার করে চোখের সংক্রমণে […]
ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মন্ত্রী মলয় ঘটক
খবর লাইভ :ইডির তলবি নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। জানা গিয়েছে, গত ২৯ মার্চ আদালতে পিটিশন জমা দেন তিনি। আবেদনে মলয় ঘটকের দাবি, ইতিমধ্যেই দিল্লিতে ইডি দফতরে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এরপরও বারবার নোটিশ পাঠিয়ে তাঁকে হেনস্থা করা হচ্ছে। এই অবস্থায় তাঁকে অবিলম্বে অব্যহতি দেওয়া হোক। তবে […]
রিষড়ায় রাজ্যপাল, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস বোসের
খবর লাইভ : রিষড়াকাণ্ডে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রামনবমীর মিছিল ঘিরে রিষড়ায় অশান্তি শুরু। সোমবার রাতে রিষড়া স্টেশনে অশান্তি ছড়ায়। এই ঘটনার জেরে জি ২০ আলোচনা সংক্রান্ত সফর বাতিল করে মঙ্গলবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল। কলকাতায় ফিরেই রিষড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। রিষড়ার উদ্দ্যেশ্যে রওনা দেওয়ার আগে সংবাদবাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, যারা […]










