খবর লাইভ : ৮২ বছর বয়সে প্রয়াত হন পেলে। ডিকশনারিতে পেলে নামের পাশে মুখবন্ধতে লেখা হয়েছে, ‘‘এমন একজন, যিনি অসাধারণ। নিজের গুণের জন্য বাকিদের ধরাছোঁয়ার বাইরে। পেলের মুকুটে যোগ হল নতুন পালক। বিশেষ সম্মান দেওয়া হল বিশ্ব ফুটবলের কিংবদন্তিকে।তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তির নাম এখন থেকে ঠাঁই পেল পর্তুগিজ অভিধানে। সেখানে পেলে শব্দের অর্থ হিসেবে লেখা […]
Day: April 27, 2023
সুদানে আটকে পড়া ২৪৬ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হল মুম্বই
খবর লাইভ : সুদানে আটকে পড়া ২৪৬ জন ভারতীয়কে উদ্ধার, মুম্বই বিমানবন্দরে নামল বায়ুসেনার বিমান। সুদানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আকাশ এবং জলপথে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবারও আরও এক দফায় সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করল বায়ুসেনা। বৃহস্পতিবার সৌদি আরবের জেড্ডা থেকে ওই ২৪৬ জন ভারতীয়কে নিয়ে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে বায়ুসেনার […]
বার্সেলোনায় কি মেসি? জল্পনা তুঙ্গে
খবর লাইভ : প্রত্যাবর্তনের কাহিনিতে আরও একটু রং চড়ালেন মেসি দুই ফুটবলারকে নিয়ে ডিনারে গিয়ে। লিওনেল মেসি কি বার্সেলোনায়? সম্প্রতি মেসির একটি চিত্র প্রশ্ন তুলছে ফুটবলপ্রেমীদের মধ্যে।১৫টি সুটকেস নিয়ে তাঁর বার্সেলোনায় ফেরার খবর ইতিমধ্যেই সবার জানা। লিওনেল মেসি এবার তাঁর সম্ভাব্য বার্সেলোনা প্রত্যাবর্তনের কাহিনিতে আরও একটু রং চড়ালেন দুই ফুটবলারকে নিয়ে ডিনারে গিয়ে। যে ভিডিও […]
স্বস্তির বৃষ্টি! বজ্রপাতে মর্মান্তিক পরিণতি ৪ যুবকের
খবর লাইভ : তীব্র গরমে কিছুটা হলেও মিলল স্বস্তি। বৃহস্পতিবার দুপুর গড়ানোর পর থেকেই স্বস্তির বৃষ্টিতে ভেজে রাজ্যের একাধিক জায়গা। সকাল থেকে চাঁদিফাটা গরমকে কিছুটা দূরে সরিয়ে বিকেলের পর ঝেঁপে বৃষ্টি নামে শহর কলকাতাতেও। মুহূর্তে কালো মেঘে ছেয়ে যায় গোটা এলাকা। বইতে থাকে ঠাণ্ডা হাওয়াও। তবে বৃষ্টির কারণে আপাতত স্বস্তি মিললেও পিছু ছাড়ল না দুর্ঘটনা। […]
অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের
খবর লাইভ : গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার মেডিক্যাল টেস্টের পর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যাকে পেশ করা হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে হেফাজতের আবেদন জানানো হয়। ইডি সূত্রে খবর, তথ্যপ্রমাণ দেখালেও জিজ্ঞাসাবাদে সুকন্য়া জবাব এড়িয়েছেন। জমি সম্পত্তি সংক্রান্ত প্রায় সব প্রশ্নেই অনুব্রত মণ্ডল আর তাঁদের চার্টার্ড […]
প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনিয়ম,পর্ষদকে বিস্তারিত হলফনামা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গত জুনে ২৬৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট অনুত্তীর্ণ ২৭৩ জন প্রার্থীর এক নম্বর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ, একটি প্রশ্নে ভুল ছিল। তার পরেই ওই ২৭৩ জনের মধ্যে থেকে ২৬৯ জনকে চাকরি দেওয়া হয়।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু […]
সংসদ এবং সাংসদদের সব খবর ২২টি আঞ্চলিক ভাষায় জানাবে ডিজিটাল সংসদ
খবর লাইভ : এবার লোকসভার সচিবালয় সংসদের সমস্ত কাজকর্ম ডিজিটালাইজ করতে চলেছে। চালু করতে চলেছে ডিজিটাল সংসদ। জানা গিয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাও চালু হয়ে যাবে। সেখানে সংসদের কাজকর্ম সরাসরি ট্রান্সক্রিপ্ট করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ২২টি আঞ্চলিক ভাষা ব্যবহার করা হবে।এআই-ভিত্তিক স্পিচ টু টেক্সট প্রযুক্তির মাধ্যমে সংসদ সচিবালয়ের রিপোর্টিং বিভাগে […]
ছদ্মবেশে আসানসোল আদালতে,শর্তসাপেক্ষে লতিফের অন্তর্বর্তী জামিন মঞ্জুর
খবর লাইভ : গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফ বুধবারই সুপ্রিম কোর্টে জামিন পান। বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত লতিফের জামিনের আবেদন মঞ্জুর করেছে।১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৬ মে পর্যন্ত লতিফের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন বিচারক। তবে কয়েকটি শর্ত দিয়েছে আদালত।একই সঙ্গে নির্দেশ দিয়েছে, লতিফের পাসপোর্ট জমা রাখতে হবে। বৃহস্পতিবার থেকে প্রতি তিন দিন অন্তর […]
৫০০ কোটি টাকা নেওয়ার প্রশ্নেও চুপ কুন্তল
খবর লাইভ : নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর থেকেই একের পর এক ‘বোমা’ ফাটিয়েছেন বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ।আদালতে নিয়ে যাওয়া আসার পথে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে কুন্তল কিছু না কিছু বলে থাকেন। একাধিক বিস্ফোরক অভিযোগ হুগলির এই বহিষ্কৃত নেতার মুখ থেকে শোনা গিয়েছে।যদিও বৃহস্পতিবার আদালতে ঢোকার সময় মুখে কুলুপ এঁটেছিলেন কুন্তল।এদিনও সাংবাদিকদের প্রশ্নবাণ ধেয়ে এল […]
রামনবমীতে হাওড়া, রিষড়ায় অশান্তির তদন্তভার এনআইএ-কে দিল হাই কোর্ট
খবর লাইভ : রামনবমীতে হাওড়া, রিষড়া, ডালখোলায় গোষ্ঠী সংঘর্ষ ও অশান্তির ঘটনার তদন্তের ভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তথা এনআইএ-কে দিল কলকাতা হাইকোর্ট।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার শুনানির পর বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, দু’সপ্তাহের মধ্যে ওই অশান্তির ঘটনা নিয়ে যাবতীয় তথ্য […]










