Special News Special Reports State

নববর্ষে নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক জেলায় তৎপর সিবিআই

0
(0)

খবর লাইভ : শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় সিবিআইয়ের গোয়েন্দারা হানা দিয়েছেন। একাধিক বাড়িতে চলেছে চিরুনিতল্লাশি। সন্ধ্যার পরেও একাধিক জায়গায় অভিযান চলছে। সিবিআইয়ের দাবি, হাই কোর্টের নির্দেশে তাঁরা প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে তদন্ত করছে তার সূত্রেই কলকাতা, পূর্ব মেদিনীপুর, বীরভূমে তারা তল্লাশি চালিয়েছে।

শনিবার সকালে সিবিআই গিয়েছে বীরভূমের নলহাটির-২ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বাড়ি। তাঁর আশ্রম এবং ফ্ল্যাটেও তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা।
বাংলা বছরের প্রথম দিন সিবিআইয়ের একটি দল গিয়েছিল পূর্ব মেদিনীপুরেও। সেখানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ানো গোপাল দলপতির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

আরও পড়ুনঃ মুড়ি মুড়কির মতো গ্রেনেড-মর্টার-গুলি বর্ষণ! রণক্ষেত্র সুদানে আটকে ভারতীয়রা
গোপাল এবং তাঁর ‘স্ত্রী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কলকাতার ফ্ল্যাটেও সিবিআই হানা দিয়েছে শনিবার।শুক্রবার জীবনকৃষ্ণের বাড়িতে হানা দিয়ে প্রায় দু’বস্তা নথি উদ্ধার করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। যার মধ্যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড রয়েছে বলে সূত্রের খবর। তৃণমূল বিধায়কের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। সিবিআইয়ের অনুমান এই ডায়েরিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত লেনদেনের হিসাব পাওয়া যেতে পারে।
সিবিআইয়ের দাবি, শনিবার সকাল থেকে দিকে দিকে এই তল্লাশি অভিযানে নানা তথ্য তাদের হাতে উঠে এসেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি এবং অপরাধমূলক তথ্যপ্রমাণ পেয়েছেন গোয়েন্দারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *