International Special News Special Reports

মুড়ি মুড়কির মতো গ্রেনেড-মর্টার-গুলি বর্ষণ! রণক্ষেত্র সুদানে আটকে ভারতীয়রা

0
(0)

খবর লাইভ : সেনা ও আধা সেনার মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র সুদান। রাজধানী খার্তুমে লাগাতার গোলাবর্ষণ। গোলার আঘাতে আগুন ধরল যাত্রীবাহী বিমানে। স্থগিত করা হয়েছে সমস্ত উড়ান পরিষেবা। ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছে নয়া দিল্লি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার দক্ষিণ খার্তুমের সেনা ঘাঁটিতে হামলা হয়। হামলাকারীরা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ চালায় সেনা ছাউনিতে। এর পরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় বলে খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ জীবনকৃষ্ণের বাড়ির আঁস্তাকুড়েতেও তথ্য খুঁজছে সিবিআই!

সূত্রের খবর, শনিবারের এই হামলার পর দেশের বিভিন্ন অংশ সেনা মোতায়েন করা হয়। আধা সেনার বিদ্রোহীরা বিমানবন্দর দখলের চেষ্টা চালিয়েছে বলেও খবর মিলেছে। যদিও পালটা প্রত্যাঘাত চালানো হচ্ছে বলেও বিবৃতি দিয়ে জানিয়েছে সুদান ফৌজ।
কী কারণে সেনা ও আধা সেনার মধ্যে এই সংঘর্ষ? সুদানের আধা সেনার একটি বিশেষ ইউনিট রয়েছে। তার নাম ব়্যাপিড ফোর্স। বিশেষ এই ফোর্সকে নিজেদের আওতাভুক্ত করতে চাইছে সুদান ফৌজ। যা মানতে নারাজ সুদানের আধা সেনা। এর জেরেই এই সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার সুদান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল নাবিল আবদুল্লাহ জানান, আধাসেনার ব়্যাপিড ফোর্সের যোদ্ধারা খার্তুম ও এর সংলগ্ন বেশ কয়েকটি সামরিক ক্যাম্পে একসঙ্গে হামলা চালিয়েছে। যার পালটা জবাব দেওয়া হয়েছে। তবে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
অন্যদিকে এই ঘটনায় সুদানে বসবাসকারী ভারতীয়দের জন্য অ্যাডভাইসরি জারি করেছে নয়াদিল্লি। দূতাবাসের তরফে করা টুইটে বলা সমস্ত ভারতীয়দের আপাতত ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, পরিস্থিতি এরকম চলতে থাকলে ভয়ংকর গৃহযুদ্ধের মুখে পড়বে সুদান। তখন সেখানকার ভারতীয়দের দেশে ফেরানোর প্রয়োজন হতে পারে। সেই কথা মাথায় রেখে আগামীদিনে একাধিক পদক্ষেপ নিতে পারে নয়াদিল্লি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *