খবর লাইভ : আফগানিস্তানে শাসন কায়েমের পর শান্তির বার্তা দিলেও কার্যত তাণ্ডবই চালাচ্ছে তালিবানরা। ছাড় পায়নি ভারতীয় দূতাবাসও। দূতাবাসের ভবনে ঢুকে তাণ্ডব চালায় তালিবানরা। এরপরই মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার মোদি টুইটে সাফ জানিয়েছেন, ‘হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনও বেশিদিন টেঁকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু হয়, তার স্থায়িত্ব অনেক কম।’ মোদীর এই টুইটের পরেই আফগানিস্তানে তালিবানরাজ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট হয়ে যায়।
এদিকে চিনের সঙ্গে হাত মেলানোর স্পষ্ট বার্তা দিয়েছে তালিবানরা। তারা জানিয়েছে, আফগানিস্তানের উন্নতিতে চিনকে তারা আহ্বান করতে চায়। কারণ চিনের অর্থনীতি খুবই শক্তিশালী ও বৃহৎ। তাতে আফগানিস্তানের উন্নতি হবে।




