খবর লাইভ : ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিহত হয়েছে হিজবুল মুজাহিদিনের দুই জেহাদি।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে দুই জঙ্গি। ঘটনাস্থল থেকে বেশ কিছু হাতিয়ার উদ্ধার করা হয়েছে বলেও খবর। পামপোর এলাকায় জঙ্গিদের গোপন ডেরার সন্ধান পান গোয়েন্দারা। তারপরই দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে সেনা, আধাসেনা ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী। জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ের পর অবশেষে নিকেশ হয় দুই জেহাদি।
কয়েকদিন আগেই পুলওয়ামায় সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত হয় জইশ-ই-মহম্মদের কুখ্যাত জঙ্গি মহম্মদ ইসমাইল আলভি ওরফে লম্বু।
এদিকে, আফগানিস্তানের ক্ষমতা তালিবানের হাতে ছিলএ যাওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন ভারত। প্রতিরক্ষা মহলের আশঙ্কা, এবার হাক্কানি নেটওয়ার্ক, জইশ-ই-মহম্মদ ও লস্করে মতো জঙ্গি সংগঠনগুলিকে এবার কাশ্মীরে আরও বেশি করে সক্রিয় করে তুলবে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই।
আফগানিস্তানে তালিবানের সাম্রাজ্য কায়েম হওয়ার পর থকেই কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির আশঙ্কায় নজরদারি আরও কড়া করেছে ভারতীয় ফৌজ।




