Bengal and District District Special News Weather

Weather Update: শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, আরও বাড়বে উত্তরবঙ্গে

0
(0)

খবর লাইভ : শনিবার থেকে কমবে বৃষ্টি। একঘেয়ে বৃষ্টি থেকে মুক্তি মিলতে পারে মহানগরীর বাসিন্দাদের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলি।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিহারে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে চলছে বৃষ্টি। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। আর বৃষ্টি কমলেই বাড়বে তাপমাত্রা, অস্বস্তি।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *