Bengal and District

তৃণমূলে ৬ মন্ত্রীকে সংগঠন থেকে অব্যাহতি, একাধিক জেলা সভাপতি বদল

0
(0)

খবর লাইভ : এক ব্যক্তি, এক পদ নীতিতে তৃণমূল কংগ্রেসের ৬ মন্ত্রীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হল। বদল করা হয়েছে একাধিক জেলা সভাপতি। একই জেলাকে সাংগঠনিক ভাগে ভাগ করা হয়েছে।

বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিকের পরই, দলে এক ব্যক্তি, এক পদ কার্যকরের নির্দেশ দেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান মলয় ঘটক, পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ, পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্র, হাওড়া সদরের তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, হাওড়া গ্রামীণের জেলা সভাপতি পুলক রায়কে সরিয়ে দেওয়া হল। সরানো হল নদিয়া জেলা তৃণমূলের সভাপতি পদে মহুয়া মৈত্র ও মালদার জেলা সভাপতি মৌসম নুরকেও।

পাশাপাশি লোকসভা ভোট ও পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার জেলা সভাপতি বদল করল তৃণমূল। সাংগঠনিক পদে রদবদলের পাশাপাশি, একই জেলাকে সাংগঠনিকভাবে ভাবে ভাগ করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে গুরুত্ব পেয়েছেন তাপস রায়, পার্থ ভৌমিক, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, উদয়ন গুহ। তবে তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পাননি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, গৌতম দেব ও তপন দাশগুপ্ত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *