Entertainment Special News Special Reports State

অভিনেত্রীকে যৌন হেনস্থা! পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড ডিরেক্টর্স গিল্ডের

0
(0)

খবর লাইভ : এবার বিনোদন দুনিয়ায় মহিলা কর্মীদের হেনস্থার ঘটনা প্রকাশ্যে । বেআব্রু হল টলিউডের ঘটনা। শনিবার এই অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টর্স গিল্ড।

নিশ্চয়ই ভাবছেন কেন? সংগঠনের সভাপতি সুব্রত সেন বলেছেন, “সুরক্ষা বন্ধু’ কমিটি ঘোষণার পরেই আমরা জানিয়েছিলাম, পরিচালকদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ-সহ অভিযোগ এলে আমরা পদক্ষেপ করব।

আরও পড়ুনঃ অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল!

প্রসঙ্গত, দিন কয়েক আগে বাংলা বিনোদন দুনিয়ার এক অভিনেত্রী অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন।

তিনি বলেন, মহিলা কমিশনের থেকে অভিযোগ আসার পরেই আমরা বিষয়টি নিয়ে সকলে আলোচনায় বসি। সকলের সম্মতিতে এই পদক্ষেপ করা হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য পরিচালকের বিরুদ্ধে এই বিশেষ নির্দেশ কার্যকর হবে। যে দিন তিনি ‘নির্দোষ’ শংসাপত্র পাবেন, সে দিন থেকে আবার আগের মতো কাজ শুরু করতে পারবেন।

অরিন্দম বলেছেন, আমাকে বলা হয়ছে, শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। কিন্তু, সেই সময়ে চিত্রগ্রাহক থেকে শুরু করে সেটের বাকি সকলে সেখানে উপস্থিত ছিলেন। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও ছিলেন।

তাঁর দাবি, তিনি শুক্রবার মহিলা কমিশনে গিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, তাঁর অনিচ্ছাকৃত কোনও আচরণের জন্য অভিনেত্রী যদি অপমানিত হয়ে থাকেন, তার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *