Bengal and District District Local News Special News

দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ধস, চলছে মেরামতি

0
(0)

খবর লাইভ : মেট্রো লাইনে ধস নেমে বিপত্তি! দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটের বিশাল এলাকা জুড়ে ধস নেমেছে। যার ফলে ওই এলাকা দিয়ে ধীর গতিতে চলাচল করছে মেট্রো।

ক্ষতিগ্রস্থ এলাকা মেরামতির কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে এ নিয়ে এখনও অবধি মেট্রো কর্তৃপক্ষের কোনও অফিশিয়াল বক্তব্য পাওয়া যায়নি। নোয়াপড়া-দক্ষিনেশ্বর মেট্রোর নয়া রুট। সেই রুটে কীভাবে বিপত্তি, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শুক্রবার থেকেই মেট্রো পরিষেবা বেড়েছে। পিক টাইমে পাঁচ মিনিটের ব্যবধানেই চলছে মেট্রো। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বেড়েছে মেট্রোর সংখ্যাও। কলকাতা মেট্রোরেল জানিয়েছে, মোট ২২৮টি মেট্রো চলছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *