Bengal and District District Local News Special News

বিতর্কের জের; শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারিত মহুয়া দাস

0
(0)

খবর লাইভ : বিতর্কের জেরে শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত হলেন মহুয়া দাস। নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার নিচ্ছেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্য পদে রয়েছেন। সংসদ সভাপতি হিসাবে আগামী সোমবারই চার বছরের মেয়াদে দায়িত্বভার গ্রহণ করবেন চিরঞ্জীব ভট্টাচার্য।

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করতে গিয়ে পরীক্ষার্থীর ধর্ম পরিচয় তুলে ধরে বিতর্কের মুখে পড়েছিলেন মহুয়া দাস। প্রথমা রুমানা সুলতানাকে মুসলিম ছাত্রী বলে পরিচয় তুলে ধরেছিলেন তিনি। যার পরই সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠে। পরে অবশ্য নিজের বক্তব্যের সাফাই দিয়ে মহুয়া দাস বলেন, “পরীক্ষার্থীর ধর্ম পরিচয় তুলে ধরা তাঁর উদ্দেশ্য ছিল না। আবেগের বশে মুখ থেকে বেরিয়ে গিয়েছে।”

করোনার জেরে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। নির্দিষ্ট ফরম্যাটের উপর ভিত্তি করে ফল প্রকাশ করা হয়। কিন্তু, তাতে অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। যদিও পরে নতুন সার্কুলার জারি করে সকলকে পাশ করিয়ে দেওয়া হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *