games Special News Special Reports

আজ দ্বিতীয় টি-২০ ম‍্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কী বলছে আবহওয়া, থাকবে কি বৃষ্টির ভয়?

0
(0)

খবর লাইভ :আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল। কিংসমিডে প্রথম টি-২০ ম‍্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এখন ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, দ্বিতীয় টি-২০ ম‍্যাচ হবে তো? ফের ভেস্তে যাবে না তো দ্বিতীয় ম‍্যাচ? কি বলছে আবহওয়া?

জানা যাচ্ছে, সেন্ট জর্জ পার্কের তাপমাত্রা ৬৬ শতাংশ আর্দ্রতা সহ ২০ ডিগ্রি সেলসিয়াস হবে।ম্যাচ চলাকালীন মেঘলা আবহাওয়া প্রত্যাশিত, যা পেসারদের সাহায্য করতে পারে। ডারবানে রবিবার প্রথম টি-২০ সময় বৃষ্টির কারণে খেলাই হয়নি। দ্বিতীয় ম‍্যাচেও বৃষ্টি ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিচ্ছে না। এদিন ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ম্যাচের সময় যদিও সেটা ২৩-৩৪ শতাংশ থাকবে। তাই এই ম্যাচ শুরু হলেও, মাঝে বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ কেন্দ্রের সরকার সব ছিনিয়ে নেবে! জলপাইপাগুড়ির সভা থেকে সরব মুখ্যমন্ত্রী

এদিকে সিরিজের দুই ম্যাচের গুরুত্ব অপরিসীম। যশস্বী শুরুতে আসবেন, রিঙ্কুকেও রান করতে হবে। ঈশান ও তিলককে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। এদিকে, রবি বিষ্ণোই এসে চাহালকে চাপে ফেলে দিয়েছেন। কুলদীপ যাদবও কুড়ির ফর্ম‍্যাটে কতটা ফিট হবেন নজর থাকছে। অধিনায়ক সূর্য অবশ্য এই ফর্ম‍্যাটের রাজা। তাঁর ব্যাটে রান এলে আর কোনও সমস্যা থাকার নয়। ফলে যা অবস্থা তাতে বৃষ্টি ছাড়া আর কোনও চাপ নেই এই মুহূর্তে রাহুল দ্রাবিড়ের দলে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *