National Special News State

‘খেলা হবে’ দিবস এবার পালিত হবে উত্তরপ্রদেশ ও গুজরাটে

0
(0)

খবর লাইভ : ‘খেলা হবে’ দিবস এবার পালিত হবে যোগী-রাজ্য উত্তরপ্রদেশেও। উত্তরপ্রদেশ ছাড়াও মোদি-রাজ্য গুজরাটেও ১৬ আগস্ট বিশেষ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

গুজরাটের তৃণমূল নেতা জিতেন্দ্র খাদয়তা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবসের ডাক দিয়েছিলেন। আমরা এই দিনটি সাড়ম্বরে পালন করব করোনা বিধি মেনেই। ইতিমধ্যেই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। খেলা হবে এখন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে।’

তৃণমূলের এই তৎপরতাকে অবশ্য আমল দিতে রাজি নয় বিজেপি। তাদের দাবি এটি নিছকই তৃণমূলের দেখনদারি। বাস্তবে তারা কিছুই করতে পারবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *