Bengal and District District Special News

রাজ্যে ৩১ অগাস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ জারি, জানালেন মুখ্যমন্ত্রী

0
(0)

খবর লাইভ : রাজ্যে কোভিড (COVID-19) সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ল। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ বহাল থাকবে। ওই সময় পর্যন্ত চলবে না লোকাল ট্রেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘নাইট কারফিউয়ের সময়সীমা কমছে। এতদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে নাইট কারফিউ বলবৎ ছিল। কিন্তু ১৬ আগস্ট থেকে বদলাচ্ছে সময়। জনগণের দাবি এবং কাজকর্মের কথা বিবেচনা করে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে নাইট কারফিউ।

লোকাল ট্রেন না চালানোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অনেকে প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য মেট্রো, বাস চালু করে দেওয়া হচ্ছে। আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে। লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি। তৃতীয় ঢেউয়ের বিষয়টি দেখছি।’

মমতা বলেন, ‘সংক্রমণের হার কমেছে বাংলায়। গ্রামাঞ্চলে টিকাকরণ বেড়েছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। শহরে ৭৫ শতাংশ টিকাকরণ হয়েছে। কেন্দ্রের থেকে টিকা পাচ্ছি না, তাও সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি।’

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়েও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২৫ থেকে ৬০ বছর পর্যন্ত সব মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন।’ তিনি জানান, ভাইফোঁটার দিন থেকে রাজ্যে চালু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *