Bengal and District District Local News

শুক্রবার থেকে বদল হচ্ছে মেট্রো পরিষেবার, জেনে নিন পরিবর্তনগুলি

0
(0)

খবর লাইভ : শুক্রবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা। ব্যস্ত সময়ে এবার ৫ মিনিট অন্তর চলবে মেট্রো। বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। আগে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২২০টি ট্রেন চলত। শুক্রবার থেকে চলবে ২২৮টি ট্রেন।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অফিস টাইমে ৫ মিনিট অন্তর মেট্রো চললেও বাকি সময়ে অবশ্য দু’টি মেট্রোর মধ্যে অন্তর যা ছিল তাই থাকছে। ট্রেনের সংখ্যা বাড়লেও প্রথম ও শেষ ট্রেনের সময় অবশ্য একই থাকছে।

অর্থাৎ সকালে প্রথম ট্রেন চলবে সকাল সাড়ে ৭টায়। সন্ধ্যায় শেষ মেট্রোর সময় রাত ৮টা। শনিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের মধ্যে ১০৪টি মেট্রো চলবে। এখনও স্মার্ট কার্ড নিয়েই যাত্রীদের উঠতে হবে ট্রেনে। টোকেন পরিষেবা শুরু হচ্ছে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *