খবর লাইভ : করোনা পরিস্থিতিতে খানিকটা লাগাম পড়তেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। পরিস্থিতি আয়ত্তে থাকবে এমন বার্তা মিললেই সেপ্টেম্বরের শেষের দিকে কমিশন নির্বাচন সেরে ফেলতে পারে।
রাজ্যে পাঁচটি কেন্দ্রের উপনির্বাচন ও দুই কেন্দ্রের নির্বাচন নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। ইতিমধ্যেই নির্বাচনের দাবিতে চাপ বাড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কমিশনের দপ্তরে তারা দু’বার দরবার করেছে।
তেমনটা হলে আগস্টের শেষ সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার কথা। সূত্রের খবর, রাজ্যের যে সব কেন্দ্রে (ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, দিনহাটা) নির্বাচন বাকি ইতিমধ্যেই সেসব জায়গার সামগ্রিক করোনা পরিস্থিতি যাচাই করেছে কমিশন।




