Bengal and District District

দুর্নীতির অভিযোগ; তিন তৃণমূল নেতাকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

0
(0)

খবর লাইভ: বন্যাত্রাণের টাকা লুঠের অভিযোগে তিন তৃণমূল নেতা নেত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মালদহের বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি সাহা, কর্মাধ্যক্ষ রোশনারা খাতুন ও তৃণমূল নেতা আফসার আলির বিরুদ্ধে রয়েছে অভিযোগ। জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছিল তাঁদের বিরুদ্ধে। প্রতারণা, বিশ্বাসভঙ্গের অভিযোগে একাধিক ধারায় মামলা করে পুলিশ।

মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। তিন জনের বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছিলেন এক ব্যক্তি। প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখানে তৃণমূলের তিন নেতা-নেত্রীর জামিন খারিজ হয়ে যায়। পরে অভিযুক্তরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবার সুপ্রিম কোর্টেও সেই আবেদন খারিজ হয়ে গেল।

২০১৭ সালে হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ বন্যায় দুর্গতদের বন্যাত্রাণের জন্য বরাদ্দ করা হয়েছিল ৭৬ লক্ষ টাকা। সেই টাকাই আত্মসাৎ করার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে এফআইআর করেছিল প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গের মতো জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। অভিযোগ হতেই প্রধান সোনামনি সাহা ও বাকিরা গা ঢাকা দিয়েছেন।

কয়েকমাস গড়ালেও পুলিশ তাদের হদিশ পায়নি। প্রধানের বাড়িতে আদালতের নির্দেশ ঝুলিয়ে দিয়ে তাঁদের আত্মসমর্পণ করার কথা বলা হয়েছিল। এমনকি আদালতের নির্দেশে প্রধানের বাড়ি থেকে সম্পত্তি বাজেয়াপ্তও করা হয়েছিল। কিন্তু তাতেও ফল মেলেনি। ধরা দেননি অভিযুক্তরা। প্রথমে নিম্ন আদালত ও পরে কলকাতা হাই কোর্টেও তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এবার অভিযুক্ত তিন জনকেই দু সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *