আগুন লাগল হলদিয়া পেট্রোকেমিক্যালসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
মঙ্গলবার বিকেলে আগুন লাগে সেখানে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়াতে শুরু করে কারণ। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তাও জানার চেষ্টা চলছে।




