Special News Special Reports State

অভিষেক গ্রেফতারের ভয় পাচ্ছেন কেন? আদালতে প্রশ্ন ইডির

0
(0)

খবর লাইভ : কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভিষেককে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলা খারিজ ও রক্ষাকবচের আবেদন করেছেন অভিষেক।

আদালতে ইডির আইনজীবী এম ভি রাজুর বক্তব্য, ‘‘সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে ডাকা মানেই তাঁকে হেনস্থা করা হচ্ছে, এমন কেন ভাবছেন তিনি? তিনি এত প্রভাবশালী যে জিজ্ঞাসাবাদ করতেও ডাকা যাবে না? তা হলে তো তদন্তই অসম্পূর্ণ থেকে যাবে! তিনি যদি নির্দোষ হন, তা হলে কেন গ্রেফতারের ভয় পাচ্ছেন? কেন সমন এড়িয়ে যাছেন? আজ অভিযুক্ত নন বলে, কালও যে হবেন না, এমনটা তো নয়।’’
বিচারপতি ঘোষ জানান, মামলাটি আজ, শুক্রবার আবার তিনি শুনবেন। তত ক্ষণ পর্যন্ত রক্ষাকবচ থাকবে অভিষেকের। অভিষেক এই মুহূর্তে বিদেশে। অগস্টের দ্বিতীয় সপ্তাহে তাঁর দেশে ফেরার কথা।

আরও পড়ুনঃ জ্ঞানবাপি মসজিদের সমীক্ষা, এলাহাবাদ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

আদালতে অভিষেকের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, গত এক বছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চললেও এর আগে কখনও অভিষেকের নাম উঠে আসেনি। তার পরেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তিনি হাজিরা দিয়েছেন। এই দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। হঠাৎ সিঙ্গল বেঞ্চের নির্দেশে তাঁকে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। তদন্তকারী সংস্থার সঙ্গে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। যথাসময়ে হাজিরাও দিয়েছেন। তাই মামলা থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়া হোক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *