Babul Supriyo
National Special News

রাজনীতি ছাড়লেও আসানসোলের মানুষের পাশেই থাকব, ফেসবুকে প্রতিশ্রুতি বাবুলের

5
(1)

খবর লাইভ: ফের অবস্থান বদলালেন বাবুল সুপ্রিয়। এবার জানিয়ে দিলেন রাজনীতি থেকে অবসর নিলেও সাংসদ পদে থাকবেন তিনি। নিজের কেন্দ্র আসানসোলের মানুষের পাশে থাকতে তিনি দায়বদ্ধ। তাই রাজনীতিতে না থেকেও মানুষের পাশে থাকবেন তিনি।

তবে তিনি যে অবস্থান বদলেছেন, সে কথা মানতে চাইছেন না বাবুল। বলছেন, “আমি আগের অবস্থানেই আছি। শুধু সাংসদ পদ ছাড়ছি না।” সোমবার রাতে BJP-এর সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার সঙ্গে বৈঠক করেন আসানসোলের সাংসদ। এর পর একটি দীর্ঘ ফেসবুক পোস্টে আসানসোলের ভোটারদের পাশে থাকার আশ্বাস দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানেই তিনি ফের এক বার স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে বদল ঘটছে না।

সোমবার রাত ৯টা নাগাদ ফেসবুক অ্যাকাউন্টে বাবুল লিখেছেন, “রাজনীতি ছাড়ার আমার সিদ্ধান্ত পরিবর্তিত হবে না।” সেই সঙ্গে ওই পোস্টে আসানসোলের মানুষদের উদ্দেশে তাঁর প্রতিশ্রুতি, “সব কিছুর জন্য আমাকে পাওয়া যাবে। এক জন সাংসদ হিসাবে আমার কাছে এটাই প্রত্যাশিত।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *